খেলাধুলা

হাসপাতাল থেকে ছ’দিন পর ছাড়া পেলেন সৌরভ

  • 6:27 am - January 31, 2021

নতুন সময় ডেস্ক : প্রথম দফায় হাসপাতাল থেকে ছ’ দিনের মাথায় বাড়ি ফিরেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় দফায় অ্যাঞ্জিওপ্লাস্টির পর পাঁচদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। চলতি বছরের গোড়ার দিকে মৃদু হৃদরোগে আক্রান্ত হন সৌরভ।

তিনটি হৃদধমনীতে ব্লকেজ পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কয়েকদিন পর সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু বুধবার আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আরও দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল টিম।

পরে বৃহস্পতিবার ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা দেড়েক ধরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভের। তারপর থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে। নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

বছরখানেক খেতে হবে কড়া ডোজের ওষুধ। রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তরল রাখার এবং কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও আরও কিছু পরিবর্তন করা হয়েছে। সঙ্গে কোনওরকম শারীরিক অস্বস্তি এড়িয়ে না যাওয়া এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সৌরভকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au