রাজনীতি

বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে: ফখরুল

  • 1:51 pm - January 26, 2021

নিজস্ব প্রতিবেদক : মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে। ক্রীড়া ক্ষেত্রে আরাফাত রহমান কোকোর অবদান অনস্বীকার্য। আল্লাহ তাকে বেহেস্ত দান করুক আমরা সেই দোয়া করি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ বিপু মিলনায়তনে এ আলোচনা ও স্মরণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এছাড়া সঞ্চালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। রংপুর থেকে ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে সবার কাছে ক্ষমা চান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন পুরোদস্তর ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভূক্ত করেননি।

বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের মদদেই তৎকালীন মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকার তাকে নির্মম নির্যাতন করে। তারই ফলশ্রুতিতে মানসিকভাবে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। ফলে তার মৃত্যু হয়। যা কোনও স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদের মহাসচিব মহিউদ্দিন বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি মনজুর হোসেন মালু,

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, বিসিবির সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au