খেলাধুলা

ম্যাক্সওয়েলকে ‘না’ বলে দিলেন প্রীতি জিনতা

  • 7:56 am - January 21, 2021

এ বছরের এপ্রিল-মে মাসে আইপিএলের ১৪তম আসর আয়োজন করতে চায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  সে লক্ষ্যে নিলাম সামনে রেখে বুধবার হয়ে গেল ফ্রাঞ্চাইজি দলগুলোর ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন। এদিন দল হারিয়েছেন গত আসরে বাজে পারফরম করা বেশ কয়েকজন খেলোয়াড়। এ ছাড়া দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড় ও মেন্টরকে ছেঁটে ফেলেছেন ফ্রাঞ্চাইজিরা।

এবার দল হারিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম দামি খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে না বলে দিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব। অবশ্য পাঞ্জাবে মারকুটে অসি অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল গত আসরের পর থেকেই। দলের ব্যর্থতার জন্য তাকেই দুষেছেন অনেকে। অথচ নিলামে ১০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব। কিন্তু নামের সুবিচার মোটেই করতে পারেননি ম্যাক্স। ১৩ ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র ১০৮ রান। বল হাতে পেয়েছেন ৩ উইকেট।

সেই সময় তার এমন পারফরমের সমালোচনায় মেতে ওঠেন বিশ্লেষকরা। বিশেষ করে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ একরকম ধুয়ে দেন ম্যাক্সওয়েলকে।  অসি অলরাউন্ডাকে কেন এত দামে কেনা হয়েছিল সে প্রশ্ন তোলেন শেবাগ।  পরের নিলামে ম্যাক্সওয়েলের দর ১০ কোটির বদলে ১-২ কোটি হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সেই ম্যাক্সওয়েলকে এবার ছেঁটেই ফেললেন প্রীতি জিনতা।

বুধবার ম্যাক্সওয়েলকে ছাড়াও আরও আট ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। তারা হলেন- করুন নায়ার, হার্ডাস ভিলজোয়েন, জগদীশ সুচিথ, মুজিব-উর রহমান, শেলডন কটরেল, জিমি নিশাল, কৃষ্ণাপ্পা গোথাম ও তাজিনদার সিং।

রেখে দেওয়া হয়েছে লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদ্বীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভুসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণুই, মুরুগান অশ্বিন, আরশদ্বীপ সিং, হারপ্রিত ব্রার এবং ইশান পোরেলকে। সে হিসাবে আগামী ফেব্রুয়ারিতে পাঁচ বিদেশিসহ আরও ৯ খেলোয়াড়কে দলে নিতে পারবে পাঞ্জাব।

তথ্যসূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au