জাতীয়

দেশে আম্পান ৮ জেলায় ১৩ জনের প্রাণ কেড়ে নিলো

  • 1:58 pm - May 21, 2020
আম্পান ৮ জেলায় কেড়ে নিলো ১৩ প্রাণ

ঢাকা: সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে এখন পর্যন্ত দেশের ৮ জেলায় ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ। এছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, যশোর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিভিন্ন জেলায় মৃত্যুর তথ্য তুলে ধরা হলো:

যশোর: জেলার চৌগাছা উপজেলায় বুধবার রাত ১০টার পর ঘরের ওপর গাছ চাপায় মা-মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মায়ের নাম খ্যান্ত বেগম (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩)। এসময় ছেলে আল-আমিন (২২) আহত হন।

পটুয়াখালী: উপকূলীয় জেলা পটুয়াখালীতে আম্পানের তাণ্ডবে গাছের ডাল ভেঙে ও নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার সন্ধ্যায় জেলার গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে রাসেদ নামে ৬ বছর বয়সী এক শিশু মারা গেছে এবং কলাপাড়ার ধানখালীর ছৈলাবুনিয়ায় এলাকায় জনসচেতনতা চালানোর সময় শাহ আলম নামে এক স্বেচ্ছাসেবির মৃত্যু হয়।

ভোলা: সুপার সাইক্লোন চলাকালে ভোলায় গাছ ভেঙে পড়ে ও ট্রলারডুবির ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বুধবার দুপুরে আম্ফানের প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মো. ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়াও জেলার মজুচৌধুরীরহাট থেকে মা ও স্ত্রীকে নিয়ে ভোলায় আসার পথে ১১ জন যাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় রফিকুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসাননগর গ্রামের আবু কালামের ছেলে। তবে ট্রলারের অন্য যাত্রীরা জীবিত আছেন।

সাতক্ষীরা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলা শহরের কামালনগর এলাকায় আম কুড়াতে গিয়ে বুধবার রাত ৮টার দিকে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়।

চট্টগ্রাম: জেলার সন্দ্বীপ উপজেলায় জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন নামে ১৮ বছর বয়সী এ যুবকের মৃত্যু হয়েছে।

পিরোজপুর: ঘূর্ণিঝড় আম্পানের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ২ জন এবং ইন্দুরকানী উপজেলায় একজনের মৃত্যুর খবর জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম।

ওই তিনজন হলেন- মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মজিদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫৫) ও আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামে মুজাহার বেপারীর স্ত্রী গোলেনুর বেগম (৭০) এবং ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকার মতিউর রহমানের ছেলে শাহ আলম (৫০)।

ঝিনাইদহ: জেলায় বুধবার রাত ১০টার পর ঝড়ো দাপট বাড়লে সদর উপজেলার হলিধানী গ্রামে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে নাদিরা বেগম নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

বরগুনা: জেলার সদর উপজেলার বালিয়াতলী পরীরখাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক হোটেল ব্যবসায়ী অসুস্থ হয়ে মারা গেছেন। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি পরীরখাল বাজারে হোটেল ব্যবসা করতেন। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো মানুষ।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au