অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
স্পোর্টস রিপোর্টার: করোনা দুর্গতদের জন্য ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জস বাটলার ফাইনাল ম্যাচের জার্সি নিলামে তুলে সবার আগে এসেছেন আলোচনায়। ওই জার্সি ৬৫ হাজার পাউন্ডে বিক্রি করে কোভিড-১৯ এর চিকিৎসা সহায়তায় ব্যয় করার ঘোষনা দিয়েছেন।
তার দেখা-দেখি সাকিব ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃদ ৬০৬ রানের ব্যাটটি গত ২৩ এপ্রিল লাইভ অনুষ্ঠানে নিলামে সর্বোচ্চ দরদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী রাজুর কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন।
অকশন ফর অ্যাকশন এর লাইভ অনুষ্ঠানে ব্যাট বিক্রি থেকে অর্জিত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা এবং আর্ত মানবতার সেবায় ব্যয় করার ঘোষনা দিয়েছেন সাকিব আল হাসান।
নিলামে ভুতুড়ে ডাক-এ অতিষ্ঠ মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি ২০ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছেন পাকিস্তানের লিজেন্ডারি শহীদ আফ্রিদি। গত ১৫ মে সেই ঘোষনা দিয়েছেন মুশফিক,আফ্রিদি। সৌম্য’র প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাটটি সাড়ে ৪ লাখ টাকা, তাসকিনের হ্যাটট্রিক বলটি ৪ লাখ টাকা এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অধিনায়ক আকর আলীর নিজের জার্সি এবং গ্লাভস ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটারদের প্রতি আবেগের প্রতিফলন ছিল এসব সেরা স্মারকের নিলাম অনুষ্ঠানে। গত ১৬ বছর ধরে যে ব্রেসলেটটি পরেছেন মাশরাফি, সেই ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় কিনে তা মাশরাফিকে অকশন ফল অ্যাকশন এর লাইভ অনুষ্ঠানে উপহার দিয়েছেন ক্রেতা বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্সিং এসোসিয়েশনের চেয়ারম্যান মুমিন খান।
তার এই মহত্বের কথা শুনেই বিসিবি ফিরিয়ে আনতে চাইছে নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের সেরা স্মারকগুলো। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে দুঃস্থ ৫০১ ক্রীড়াবিদদের মধ্যে অর্থ সহায়তা চেক কন্টন অনুষ্ঠান শেষে এই আগ্রহের কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘ ব্যাপরটা দুঃখজনক। আমি সেগুলো (স্মারকগুলো ফিরিয়ে আনার) উদ্যোগ নিব অবশ্যই। সবসময়ই ইচ্ছা ছিল। আমরা তো নিলামে অংশগ্রহণ করতে পারি না। বিসিবি তো কোনোভাবে নিলামে আসতে পারে না। পরে আমরা চেষ্টা করব কিভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’
কিন্তু ফিরিয়ে আনতে হলে তখন তো ক্রেতার ইচ্ছের দিকে তাকিয়ে থাকতে হবে বিসিবিকে।ন্যুনতম বিক্রিত অর্থ দিতে হবে ক্রেতাকে। করোনা দুর্যোগকালীন সময়ে আর্ত মানবতার পাশে দাঁড়াতে আরো যে সব ক্রিকেটার তাদের সেরা সংগ্রহ নিলামে তুলতে চাচ্ছেন, তাদের নিলাম কার্যক্রমে পড়বে ভাটা।
দুঃস্থ,দুর্গতদের পাশে দাঁড়াতে সাকিব,মাশরাফি,মুশফিক,সৌম্য,তাসকিনই, আকবর আলীরা তো সারা বিশ্বে একমাত্র দৃষ্টান্ত নন, অতীতে অনেক লিজেন্ডারি এমনটা করেছেন। বিসিবি সভাপতির এই ঘোষনায় আর কোন ক্রিকেটার কি নিলামে তাদের ব্যবহৃত স্মরনীয় স্মারক বিক্রির ইচ্ছা পোষন করতে পারবে ? অথবা ক্রিকেটাররা তাদের ব্যবহৃত অমূল্য কিছু বিসিবিকে দিয়ে তার বিনিময়ে চড়া মূল্য দাবি করতে পারবে ?
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au