খেলাধুলা

মেসি-রোনালদো-নেইমারদের বর্তমান বাজারমূল্য কত?

  • 5:17 am - January 12, 2021

নতুন সময় ডেস্ক : এ মুহূর্তে ফুটবলের বিশ্বতারকা আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি, পতুর্গালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলের সেরা ফুটবলার নেইমারের বাজারমূল্য কত? ফুটবলারদের বাজারমূল্য নিয়ে গবেষণা করা ওয়েবসাইট সিআইইএস অবজারভেটরি সম্প্রতি ইউরোপের সেরা পাঁচ লিগের খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্যের তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত সেই তালিকায় বার্সোলোনার সুপারস্টার লিওনেল মেসি সেরা ১০০ জনের তালিকায় ৯৭তম স্থানে রয়েছেন। এই আর্জেন্টাইন সুপারস্টারের বাজারমূল্য মাত্র ৫ কোটি ৪০ লাখ ইউরো! মেসি-রোনালদো-নেইমারদের ছাড়িয়ে ১৬ কোটি ৫৬ লাখ ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ১৯ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ড। তার বাজারমূল্য ১৫ কোটি ২০ লাখ ইউরো।
তিন নম্বর পজিশনে রয়েছেন লিভারপুলের ২২ বছর বয়সী ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। সিআইইএসের হিসাবে তার বাজারমূল্য ১৫ কোটি ১৬ লাখ ইউরো।

চারে উঠে এসেছেন ম্যান ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। রোনালদোর জাতীয় দলের এই সতীর্থর বাজারমূল্য ১৫ কোটি ১১ লাখ ইউরো। সিআইইএসের আগের তালিকায় শীর্ষে থাকা পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবার নেমে গেছেন পাঁচে। তার বাজারমূল্য ১৪ কোটি ৯৪ লাখ ইউরো। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ আছেন তালিকায় ১২তম স্থানে।

সবশেষ ফিফা বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডফস্কি আছেন তালিকার ৫৫তম স্থানে। তার বাজারমূল্য ৭ কোটি ২১ লাখ ইউরো। ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন তালিকার ১৩১তম স্থানে। তার বাজারমূল্য ৪ কোটি ৭০ লাখ ইউরো। নেইমারের বাজারমূল্য দেখানো হয়েছে মাত্র ৩ থেকে ৪ কোটি ইউরোর মধ্যে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোয় তিনি গিয়েছিলেন পিএসজিতে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au