রাজনীতি

আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

  • 11:46 am - May 21, 2020
আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা: সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘উপকূলীয় এলাকা সাতক্ষীরা দিয়ে আসা এই প্রবল ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বহু চিংড়ি ঘের ও বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এই দানবীয় ঘূর্ণিঝড়ের আঘাতে। এছাড়াও কলা ক্ষেত, পানের বরোজ এবং আমসহ ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের জীবন ও সম্পদ হয়েছে বিপন্ন, প্রাণহানিসহ অসংখ্য মানুষ আহত হয়েছে।’

বিবৃতিতে তিনি আম্পানে ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়া হাজার হাজার মানুষ ও আম্পানের ন্যায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সকল নেতাকর্মীরা তাদের সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও উপদ্রুত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

এসময় তিনি দেশের উপকূলীয় জেলাসমূহে সুপার সাইক্লোন আম্পানের তীব্র আঘাতে হতাহতের ঘটনাসহ ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপাড়া, গবাদি পশু ধ্বংস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাশাপাশি আম্পানের আঘাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর নির্মাণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে সহযোগিতা প্রদানেরও আহ্বান জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au