রাজনীতি

খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তাপস

  • 7:18 am - January 11, 2021

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে।’ বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন তাপস।

আজ সোমবার রাজধানী কমলাপুর টিটিপাড়া সায়েদাবাদ গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্ট’র ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিএনসিসির মেয়র বলেন, ‘সাবেক মেয়র সাঈদ খোকন যে অভিযোগ করেছেন তা তার নিজের নয়, এটি ব্যক্তিগত বিষোদগার থেকে করা হয়েছে।’

তাপস বলেন, ‘দীর্ঘদিন ধরে বক্স কালভার্টের ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল। ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি পেয়েছি সেগুলোর বেশিরভাগই অচল।’ আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।এর আগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, ‘সাবেক মেয়র সাঈদ খোকন আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, এগুলো আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। ’

রোববার (১০ জানুয়ারি) ‘ব্যক্তিগত আক্রোশের’ কোনো বক্তব্যের ব্যাখ্যা দেওয়াটাও সমীচীন নয় বলে মন্তব্য করে মেয়র তাপস বলেন, ‘ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। এটার কোনো গুরুত্ব বহন করে না।’ গত শনিবার  (৯ জানুয়ারি) রাজধানীর কদম ফোয়ারা চত্বরে ফুলবাড়ীয়া মার্কেটের উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসসূচিতে অংশ নিয়ে ডিএনসিসির সাবেক মেয়র সাঈদ খোকন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে উদ্দেশ্যে করে বলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন।

আমি তাকে বলবো রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না।’ তাপস মেয়র হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ সময় সাঈদ খোকন বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম তার (তাপস) নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিতে হবে। অথচ তিনি উল্টো করছেন।’

ডিএনসিসির সাবেক মেয়র বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর তাপস ডিএনসিসির শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এসব টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে তিনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন। অথচ অর্থের অভাবে ডিএনসিসির কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। এ জন্য তারা নগরভবনে বিক্ষোভ করেছেন।

অর্থের অভাবে ডিএনসিসির বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে।’ সাঈদ খোকন আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের মধ্যদিয়ে সিটি করপোরেশন আইন ২০০৯-এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের ৯(২)(জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন মেয়র তাপস।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au