খেলাধুলা

মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার জয়

  • 6:13 am - January 10, 2021

নতুন সময় ডেস্ক : লা লিগায় টানা আট ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। আতোঁয়া গ্রিজম্যান ও লিওনেল মেসির জোড়া গোলে গ্রানাদাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা। শনিবার (৯ জানুয়ারি) রাতে নিউইভো লস ক্রিমিনেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সা। শুরু থেকেই গ্রানাদার রক্ষণে চাপ তৈরি করে তারা। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সা।

পেনাল্টি বক্সের বাহির থেকে সতীর্থের নেওয়া শট গ্রানাদার ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে অরক্ষিত থাকা আতোঁয়া গ্রিজম্যানের কাছে বল চলে যায়। বাম পায়ের শটে বল জালে পাঠান এই ফরাসি স্ট্রাইকার। ম্যাচের দ্বিতীয় সাফল্য আসে ম্যাচের ৩৫ মিনিটে। থ্রু পাস ধরে বল নিয়ে এগিয়ে যান গ্রিজম্যান। পেনাল্টি বক্সে কিছুটা ফাঁকা জায়গা দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির দিকে বল বাড়িয়ে দেন তিনি।

সামনে থাকা দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাম পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা অধিনায়ক। দুই গোলের লিড পাওয়া বার্সার ব্যবধান বাড়ান মেসি। ৪২ মিনিটে মেসির নেওয়া ফ্রি কিক গ্রানাদার গোলরক্ষক আটকাতে পারেননি। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। ৬৩ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় তারা। পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উসমান দেম্বেলের দেওয়া ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোল করেন গ্রিজম্যান।

এই গোলের পর ৬৪ মিনিটে মেসিকে তুলে নেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ম্যাচের ৭৮ মিনিটে বার্সার ব্রাথয়েটকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাদার ডিফেন্ডার জেসুস ভেলিজো। এই জয়ে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au