খেলাধুলা

বার্সার শিবিরে করোনার হানা, অনুশীলন বন্ধ

  • 6:23 am - January 05, 2021

নতুন সময় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিয়েছে বার্সেলোনা শিবিরে। দলের দুই স্টাফ করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবারের অনুশীলন বন্ধ করতে বাধ্য হয় কাতালান ক্লাবটি। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিদের জন্য এটি বড় ধাক্কা। সোমবার পিসিআর টেস্টে দলের দু’জন স্টাফের করোনা শনাক্ত হয়।

এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ক্লাব। আজ পুরো দল ও সংশ্লিষ্ট সকলের পুনরায় টেস্ট হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার অনুশীলনের জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা বন্ধ করা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের বিষয়টি পুনরায় জানিয়ে দেওয়া হবে। বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে কাতালানদের।

তবে আজকের করোনা টেস্টের ওপর নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ। এর আগের ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে নতুন বছর শুরু করে বার্সেলোনা। সর্বশেষ ছয় ম্যাচের একটিতেও হারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে এইবার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র-তে সন্তুষ্ট থেকে ছাড়তে হয়েছে মাঠ। ১৬ ম্যাচে ৮ জয়ে বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। অ্যাথলেটিকের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত থাকলে লিগ শিরোপা জয়ের লড়াইয়ে ফিরবেন মেসিরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au