অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ঢাকা; তখন ওয়াসিম আকরাম সুপার স্টার। বাঁ হাতি পেস বোলিংয়ে বিশ্ব শাসন করছেন। ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের এই প্রতিনিধিকে ঢাকার ক্লাব ক্রিকেটে দেখতে পাওয়া সে সময়ে অকল্পনীয়ই বটে। সেই অকল্পনীয় ঘটনাই ঘটেছে।
ওয়াসিম আকরাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন ১৯৯৫ সালে খেলেছেন আবাহনীর হয়ে ! আবাহনীতে কেন খেলেছেন,তামিমের ইনস্টগ্রাম লাইভে জানিয়েছেন তা পাকিস্তান লিজেন্ডারি ওয়াসিম আকরাম।
আবাহনীর ক্রিকেট কমিটির সে সময়ের চেয়ারম্যান লোটাস কামালের (এখন অর্থমন্ত্রী )সঙ্গে সম্পর্কের কারনে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলতে এসেছিলেন বলে জানিয়েছেন ওয়াসিম আকরাম।তামিমের সাথে ওয়াসিম আকরামের সেই আলাপচারিতাই তুলে ধরা হলো।
তামিম : ওয়াসিম ভাই,আপনার কাছে আমার একটি প্রশ্ন জানতে ইচ্ছা করছে। ১৯৯৫ সালে আপনি তো সুপার স্টার, ওই সময়ে আপনি বাংলাদেশে এসে আবাহনীতে খেলেছেন। কি চিন্তা করে আপনি বাংলাদেশে আসলেন এবং আবাহনীতে খেললেন ?
ওয়াসিম আকরাম : আমি প্রথমে বলব, বাংলাদেশ ক্রিকেটে কি পরিমান আগ্রহ দেখিয়েছে। আমার কথা বিশ্বাস কর, বা না ই কর, আর্থিকভাবে লাভবান হওয়া অন্য বিষয়। আমার মনে আছে, কামাল ভাই ( আ.হ.ম মোস্তফা কামাল,লোটাস কামাল) আমাকে আমন্ত্রন জানিয়েছিলেন। তিনি আমার সঙ্গে তর্ক বাধিয়ে দিয়ে বলেছিলেন, তোমাকে অবশ্যই মোহামেডানের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে হবে। পাকিস্তানেও আমরা ফুটবল অথবা ক্রিকেটের কোন ক্লাবকে তোমাদের দেশের মতো এতো আবেগপ্রবন দেখিনি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au