রাজনীতি

হারুনুর রশীদের শশুর বাড়ির আত্মীয়: যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

  • 5:23 pm - March 06, 2020
যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে কোটি টাকা দূর্নীতির অভিযোগ

ঢাকা: যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত কমিটির শেষের দিকে এই যুবনেতা সাবেক দপ্তর সম্পাদক কাজী আনিসের আশীর্বাদপুস্ট হয়ে অর্ধশতাধিক নেতার পদায়নের প্রতিশ্রুতি দিয়ে কেটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভূক্তভোগিরা জানান।

সূত্রমতে, প্রেস রিলিজ টাইপ করার জন্য নিয়োগকৃত মনির ৪মাসের মধ্যেই গাড়ি বাড়ির মালিক বনে যান। কেন্দ্রীয় যুবলীগের একজন প্রভাবশালী নেতা বলেন, ঢাকায় এসে মনিরের আয়ের উৎস ছিলো একটি সি এন জি, আর জয়কালী মন্দিরের টাইপষ্টেন্ডে টাইপ রাইটিং।

সাবেক যুবলীগ সাধারন সম্পাদক হারুনুর রশীদের শশুর বাড়ির আত্মীয় হওয়ার সুবাদে তাকে মোটরসাইকেল আনা নেয়ার কাজে কিছুদিন নিয়োজিত ছিলো। তখন কেন্দ্রীয় যুবলীগের সদস্য হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। কিন্তু ২০১৭এর শেষের দিকে হঠাৎ করেই মনিরের গাড়ি, বাড়ি, টিভি চ্যানেলের মালিক হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্নের উদ্রেক করে।

এছাড়াও মতিঝিলের মত জায়গায় ২০০০সেফটি অফিস নিয়ে স্বদেশ কর্পোরেশন নামে এম এল এম ব্যবসা চালিয়ে যাচ্ছেন যার ব্যবস্থাপনা পরিচালক মনির আর চেয়ারম্যান তার স্ত্রী ইতি।

সম্প্রতি বহুল পরিচিত একটি সংবাদ মাধ্যমে মনিরের দূর্নীতির কথা প্রকাশ হওয়ায় অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন। ৬ষ্ট কংগ্রেসের আগ মূহুর্তে দপ্তর সেল নির্মাণের নামে ২০জনেরও অধিক নেতার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

এছাড়াও কম্পিউটার ক্রয়, প্রিন্টার ক্রয়, এসি, ফ্যান কিনার কথা বলে বিভিন্ন জেলার নেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা যানা যায়।

বর্তমান কমিটিতে পদ পাইয়ে দেয়ার জন্য, সাবেক দপ্তর সম্পাদক আনিস বাহিনির প্রায় সব নেতাদের সিভি গোপনে জমা করেন এই মনির। সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের সাথে ফোনে কথা বলতেও শুনেছেন অনেকেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে এসব অভিযোগ সরাসরি বর্তমান নেতৃত্বের কাছে জানিয়েছেন অনেক নেতা, সময়মত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে আস্বস্ত করেছেন যুবলীগ হাইকমান্ড।

জানতে চাইলে যুবলীগের নীতিনির্ধারক মাইনুল হোসেন খান নিখিল জানান, কোন ধরণের অপরাধ করে যুবলীগের নাম ভাঙ্গিয়ে কোন ব্যবসা বাণিজ্য হবে না। তিনি বলেন, তাছাড়া বির্কত কারীদের জায়গা যুবলীগের নতুন কমিটিতে ও হবে না। এবার যুবলীগ সচ্ছতা বজায় রাখবে।

 

নতুন সময়/টিআই

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au