খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ভারত

  • 7:20 am - December 29, 2020

নতুন সময় ডেস্ক : আগের ম্যাচে লজ্জার রেকর্ড গড়া ভারত মেলবোর্নে এসে ঘুরে দাঁড়ালো। প্রতিপক্ষ কিন্তু একই।  দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত।

এই জয়ের জন্য ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বোদ্ধারা।  প্রথম ইনিংসে ১১২ রান করা রাহানে দ্বিতীয় ইনিংসে করেছেন অনবদ্য ২৭ রান।  এর ফলে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে ভারত।

প্রথম ইনিংসে ভারতের সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয়সূচক রান করেন। তাকে সঙ্গ দেন গিল।  তাদের ৫১ রানের জুটি ভারতকে জয়ের বন্দরে পৌছে দেয়।

মেলবোর্নে ভারত যে জিততে চলেছে, সেই স্বপ্ন ডানা মেলে তৃতীয়দিনেই। অস্ট্রেলিয়ার তৃতীয়দিন শেষ করে ৬ উইকেটে মাত্র ১৩৩ রান তুলে। চতুর্থদিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া লড়াই চালিয়ে গেলেও স্কোরবোর্ডে বেশি রান জমা করতে পারেনি। ২০০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৭০ রানের। ২ উইকেট হারিয়ে ভারত সেই টার্গেট টপকে যায় চতুর্থদিনের দুপুরেই।

মেলবোর্নে ৮ উইকেটের জয়ের পর বিরাট কোহলি টুইট করে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন,‘ কি দুর্দান্ত জয়! সত্যিকার অর্থেই পুরো দল বিস্ময়কর কাজ করেছে। ভীষণ খুশি লাগছে। পুরো দলকে অভিনন্দন, বিশেষ করে অধিনায়ক অজিঙ্কাকে; সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে।’

সিরিজে সমতা আনার পর অধিনায়ক অজিঙ্কা রাহানে পুরো কৃতিত্ব তার দলকে দিয়েছেন।  এর আগে অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ১৯৬ ও ২০০।

ভারত: ৩২৬/১০ ( রাহানে ১১২, জাদেজা ৫৭, স্টার্ক ৩/৭৮, লায়ন ৩/৭২) ও ৭০/২।

ফল: ভারত ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: অজিঙ্কা রাহানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au