আইন আদালত

পুলিশে মাদকসেবীর কোনো স্থান নেই: আইজিপি

  • 8:50 am - December 27, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : পুলিশ বাহিনীতে মাদকসেবীর কোনো স্থান নেই বলে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তাই বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই। ’ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আজ রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে থাকা আরএমপির নির্মাণাধীন সদর দফতরে এ অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে গিয়ে অ্যাপ উদ্বোধন করেন আইজিপি। এসময় সদ্য আদালতে দাখিল করা মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট প্রশ্নে আইজিপি বলেন, ‘আলোচিত এ ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ’ ভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।

এক্ষেত্রে সৃজনশীল প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং তার সময়োচিত ব্যবহারই বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তার দিন বদলের নন্দিত সনদ ‘রূপকল্প ২০৪১’ দিয়েছেন। এর মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার এক সুচিন্তিত কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন অ্যাপস উদ্বোধন করা হলো।

এটি মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অন্যতম ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন আইজিপি। ’অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন। এছাড়া, রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে এ অ্যাপস উদ্বোধন করা হলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের মাধ্যমে শহর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপন করা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হবে। এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্তকরণ সহজ হবে।

এরই মধ্যে ‘কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ’ তৈরি করা হয়েছে। কিশোর গ্যাংয়ের প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য এ ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে। আর ‘হ্যালো আরএমপি অ্যাপ’ এর মাধ্যমে এখন থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যাবে। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরি সেবাসমূহ এ অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ অ্যাপ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব কর্মকর্তাদের ফোন নম্বর, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। এছাড়াও এ অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েব পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au