খেলাধুলা

রাহানের সেঞ্চুরিতে অ্যাডিলেড দুঃস্বপ্ন কাটাল ভারত

  • 8:21 am - December 27, 2020

নতুন সময় ডেস্ক : অ্যাডিলেড টেস্টের দুঃস্বপ্ন কাটিয়ে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৮২ রানের লিড নিয়ে সফরকারীরা। বোলিং ইনিংসে বুমরা ও অশ্বিনের পর ব্যাটিং ইনিংসের নায়ক হলেন কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা রাহানে। অধিনায়কত্বের চাপ সামলে অনবদ্য এক সেঞ্চুরি করে দলকে লিড এনে দিলেন তিনি।

দিন শেষে ২০০ বল খেলে ১২টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ রানে অপরাজিত আছেন ভারতের অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১০৪ বল খেলে ৪০ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা।  শনিবার শুরুতেই মায়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত।  ইনিংসের শুরুতে স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে সাজঘরে ফেরেন মায়াঙ্ক।  এরপর চেতেশ্বর পূজারাও ইনিংস লম্বা করতে পারেননি।

৭০ বল খেলে দীর্ঘ সময় যুদ্ধ করে ১৭ রান যোগ করতে পারেন মাত্র।  তাকে ফেরান অ্যাডিলেড টেস্টের দুর্দান্ত পারফরমার প্যাট কামিন্স। প্যাট কামিন্সের শিকার হন শুভমান গিলও।  তবে আউটের আগে অভিষেক টেস্টে ৬৫ বলে ৪৫ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন এই প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটসম্যান। শুভমান আউটের পরই দলের হাল ধরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।  হনুমান বিহারী (২১) ও ঋষভ পন্তের (২৯) সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন।

দিন শেষে অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন জাদেজা।  ৩১.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৭৭ রান। ৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে যশপ্রীত বুমরা ও রবিচন্দ্র অশ্বিনের পেস-স্পিন কম্বিনেশনে ২০০ রানের আগেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বুমরা-অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।  ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

ইনিংসের পঞ্চম ওভারেই জো বার্নসকে শূন্য রানে আউট করেন জাসপ্রিত বুমরা।  ৩০ রান করে রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিবলে আউট হন ম্যাথু ওয়েড।  দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন অ্যাডিলেডে দুই ইনিংসে ২ রান করা স্টিভ স্মিথ। অশ্বিনের ঘূর্ণিবলের ফাঁদে পড়ে এবার ফিরলেন শূন্য রানে। এভাবে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেড কিছুটা এগিয়ে নেন দলকে। তবে বেশি দূর নিয়ে যেতেন পারেননি তিনি।

৯২ বলে ৩৮ রান করে বুমরার পেসে ধরাশায়ী হন। ট্রাভিসের আউটের পর আর প্রতিরোধ গড়তে পারেননি অসি ব্যাটসম্যানরা। নাথান লায়নের টি-টোয়েন্টি মেজাজে করা ২০ রানের ইনিংস ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। প্রথম ইনিংসে ভারতের পক্ষে ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরা। ৩৫ রানে রবিচন্দ্রন অশ্বিন ৩টি আর ৪০ রান খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au