আইন আদালত

৬ দিন ধরে হাসপাতালে এজিএস, বিচার না পেয়ে হতাশ

  • 7:57 am - December 27, 2020

নতুন সময় ডেস্ক : ৬ দিন আগে ছাত্রলীগের সিনিয়র দুই নেত্রীর বেধড়ক মারধরের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের এজিএস ও ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হ্য়। সেই থেকে হাসপাতালে রয়েছেন তিনি। এখনও পুরোপুরি সুস্থ হননি। শক্ত খাবার খেতে পারছেন না।

কিন্তু এই অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে যেতে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তন্বী। এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিযুক্ত দুই নেত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি মেলেনি আশ্বাসও। ২১ ডিসেম্বর রাত ১২টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন শান্তা রোকেয়া হল সংসদের এজিএস ফাল্গুনী দাস তন্বীকে বেধড়ক মারধর করে। এরপর তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

তন্বীর অভিযোগ, হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে। শনিবার তিনি বলেন, হঠাৎ ডাক্তার এসে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে রিলিজ দেয়ার কথা বলেন। ডাক্তারের এমন কথায় বিস্মিত হয়ে তন্বী বলেন, কীভাবে একজন ডাক্তার আমার সাথে কথা না বলে ছাড়পত্র দেয়ার কথা বলেন? এখানে অবশ্যই কেউ না কেউ হাসপাতাল থেকে আমাকে বের করে দিতে প্রেসার দিচ্ছে।

আমি এখনো শক্ত খাবার খেতে পারছি না। সারাক্ষণ স্যালাইন ও তরল খাবার খেতে হচ্ছে বলেও জানান রোকেয়া হলের এই এজিএস। তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের পক্ষ থেকে বিচার পাওয়ার আশা করছিলাম। নেতারা আমাকে তিনদিন পর গতকাল দেখে গেছেন। কিন্তু এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পর্যন্ত দেয়নি। এতে আমি খুবই হতাশ হয়েছি। এখন মামলা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রকে ব্যবস্থা নেয়ার জন্য জানিয়েছি। যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে সামনে আমরা বিচারের ব্যাপারে কঠোর হবো।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au