খেলাধুলা

দুইশ’র আগেই থেমে গেল অস্ট্রেলিয়া

  • 7:47 am - December 26, 2020

নতুন সময় ডেস্ক : বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছে ভারতের বোলাররা।  বুমরা-অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।  প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি কোনো অসি ব্যাটসম্যান।  সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস এসেছে মার্নাস লাবুশানের ব্যাট থেকে।  শনিবার মেলবোর্নে  টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া।

ইনিংসের পঞ্চম ওভারেই জো বার্নসকে শূন্য রানে হারায় যশপ্রিত বুমরা। ৩০ রান করে রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিবলে আউট হন ম্যাথু ওয়েড।  দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন অ্যাডিলেডে দুই ইনিংসে ২ রান করা স্টিভ স্মিথ।  অশ্বিনের ঘূর্ণিবলের ফাঁদে পড়ে এবার ফিরলেন শূন্যরানে। এভাবে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।  তবে পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেড কিছুটা এগিয়ে নেন দলকে।  তবে বেশি দূর নিয়ে যেতেন পারেননি তিনি।

৯২ বলে ৩৮ রান করে বুমরার পেসে ধরাশায়ী হন।  ট্রাভিসের আউটের পর আর প্রতিরোধ গড়তে পারেনি অসি ব্যাটসম্যানরা। নাথান লায়নের টি-টোয়োন্টি মেজাজে করা ২০ রানের ইনিংস ছাড়া আর কেউ উল্লেখযোগ্য  ইনিংস খেলতে পারেননি। ৩ উইকেটে ১২৪ রান থেকে ১৯৫ রানেই অলআউট হয়ে গেছে অসিরা।  বুমরাহ-অশ্বিনের দাপুটে বোলিংয়ে ৭১ রানে ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ৭২.৩ বল খেলে ১৯৫ রানে থেমে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের পক্ষে ৫৬ রানে ৪টি উইকেট নিয়েছেন বুমরা। ৩৫ রানে রবিচন্দ্রন অশ্বিন ৩টি আর ৪০ রান খরচায় ২টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে পড়েছে ভারত।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ রান করেছে ভারত।  হারিয়েছে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট।  ইনিংসের শুরুতে স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্যরানে সাজঘরে ফিরেছেন মায়াঙ্ক।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au