ক্রাইম

পত্নীতলায় সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ

  • 3:08 pm - December 23, 2020

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে কথিত এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পত্নীতলা উপজেলাধীন সারাইডাঙ্গা গ্রামের ভিতরে সরকারি রাস্তার ঘটেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই গ্রামবাসীর এক অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, গত পহেলা নভেম্বর ওই গ্রামের মোঃ ইলিয়াসের ছেলে মোঃ ফারুক হোসেন গ্রামের ভিতরে সরকারি রাস্তার ধারে থাকা আম গাছ, ছাতন গাছ, খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির ২৫ টি গাছ অবৈধ ভাবে কর্তন করে। এসময় সচেতন গ্রামবাসীর বাধা নিষেধ উপেক্ষা করে গাছ কর্তন অব্যাহত রাখেন কতিথ ফারুক হোসেন। বিষয়টি গ্রামবাসীরা তৎক্ষনাত স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ কে অবগত করলে ঘটনা স্থল হতে কিছু গাছ জব্দ করে নির্মইল ইউনিয়ন পরিষদে রাখা হয়। বাঁকি গাছগুলো স্থানীয় বাজরে বিক্রি করা হয়েছে বলে দাবী করেন গ্রামবাসীরা। একই গ্রামের মৃত গয়েস উদ্দীনের ছেলে আঃ সাত্তার এ ঘটনার বর্ণনা দিয়ে আরও জানান, গত ৫ নভেম্বর এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসে ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করা হয়েছিলো। পরবর্তীতে সচেতন গ্রামবাসীর পক্ষে আঃ সাত্তার স্বাক্ষরিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এবিষয়ে ফারুক হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার ক্রয়কৃত জমির ২৫ টি গাছ কেটেছি। এসময় ভুলক্রমে সরকারি রাস্তার ৪ টি গাছ কাটা হয়েছিলো, যা ইউপি চেয়ারম্যান নিয়ে গেছে।

এব্যাপারে নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, সরকারি রাস্তার দু’টি ছোট গাছ কর্তন করা হয়েছিলো। যা কোন কাজে লাগবেনা, গাছ দু’টি ইউনিয়ন পরিষদে জামা রাখা হয়েছে। আমার জানামতে আর কোন গাছ কাটা হয়নি। তাছাড়া ওই জায়গা মাপযোগ করা হয়েছে।

এ বিষয়ে আজ (২৩ ডিসেম্বর) বুধবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন সরকারের সাথে মুঠো ফোনে কথা বলার জন্য সরকারি নম্বারে কল দিলে তিনি জরুরি মিটিংয়ে আছেন বলে জানান।

সরকারি সার্থরক্ষার জন্য বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান সচেতন গ্রামবাসীরা।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au