নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম- মোঃ আ: হামিদ ও মো: কালাম।
গ্রেপ্তার কালে তাদের হেফাজত থেকে ভিন্ন ভিন্ন মাদক উদ্ধার করে পুলিশ।
আজ পুলিশের এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তথ্য মতে জানা যায়, আশুলিয়া থানা পুলিশের চৌকস অফিসার এসআই হারুন-অর-রশিদের নেতৃত্বে বিশেষ এক অভিযান চালিয়ে তাদেরকে এ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশের বিশেষ টিম।
থানা পুলিশে তথ্য মতে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা অত্র এলাকায় ভিন্ন ভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।
থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করা হয়, এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর হারুনর রশীদ বলেন, বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় আশুলিয়া থানা পুলিশ অত এলাকায় মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে মাদক বিক্রি করতো।
তিনি বলেন, বেশ কিছুদিন তাদের পুলিশের নজরে রাখা হয়। এরপর থানা পুলিশের ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানা-পুলিশ কখনো আপস করে না। মাদক সেবন ও বিক্রির অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
নতুন সময়/টিআই