সারাদেশ

শপথের প্রথম কর্মদিবসে নিজ এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সেবা চালু করলেন কাউন্সিলর মানিক

  • 6:09 pm - May 18, 2020
সংক্রমনের শুরু থেকে মানিক সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন যা ছিলো চোখে পড়ার মতো

ঢাকা: দ্বিতীয়বার শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনশত তেত্রিশ জনকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ওএমএস কার্ড সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক তার নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে এ কার্ড বিতরণ করেন।

জানা যায়, এই কার্ডের মূল্য ১০ টাকা। ১০ টাকার এই কার্ড বহনকারীদের ২০ কেজি করে চাউল প্রদান করা হবে যার মূল্য দুইশত টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওএমএস কার্ড এর শুভ উদ্বোধন করেছেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

আজিপুরে আজ এ কার্ড বিতরণের পর এলাকাবাসীর মাঝে চাউল দেওয়ার এ কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

এ বিষয়ে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ওএমএস কার্ডের বিনিময় সাধারণ মানুষকে ১০ টাকা দরে ২০ কেজি চাউল দেওয়া হচ্ছে যার মূল্য ২০০ টাকা।

শপথের প্রথম কর্মদিবসে নিজ এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সেবা চালু করলেন কাউন্সিলর মানিক

মানিক বলেন, আজ ৩শত ৩৩ জনকে এ কার্ডের বিনিময় আমরা ২০ কেজি করে চাউল দিয়েছি। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কারণ এই ভাইরাস সংক্রমণ রোধে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। এই মহামারীতে সাধারণ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যাতে কোনো সমস্যা না হয় তারা যেন স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে‌ এজন্য প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ঘরে থাকবে এবং সরকারি নির্দেশনা মেনে চলবে এজন্য আমি শুরু থেকে আমার এলাকার সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো সকলকে সরকারের আইন নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি।

২৬ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে কাউন্সিলর মানিক বলেন, আমার ওয়ার্ডের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে প্রটেকশন সরঞ্জাম নিয়েই বাইরে বের হবেন যাতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষম হন। তাই বলি ঘরে থাকুন সুস্থ থাকুন সরকারের আইন নির্দেশনা মেনে চলুন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au