সাক্ষাৎকার

শ্বাসরুদ্ধকর পরিবেশ-হতাশ হলে চলবে না : মোস্তফা

  • 7:07 am - December 19, 2020
শ্বাসরুদ্ধকর পরিবেশ-হতাশ হলে চলবে না : মোস্তফা

ঢাকা: দেশে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে, এর মধ্যে হতাশ হলে চলবে না বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিজয়ের ৪৯ বছরে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। দুর্বল হলেই যে আমাদের হতাশ হতে হবে, তা নয়। বহুবার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দুর্বল হয়েছে, কিন্তু জনগণের মধ্যে যে গণতান্ত্রিক চেতনা আছে, তা বারবার জেগে উঠেছে। জনগনই আমাদের গণতন্ত্রের পথে নিয়ে যাবে।

শনিবার (১৯ ডিসেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৪৯ বছরে বাঙালি জাতির অনেক বড় প্রাপ্তি ঘটেছে। সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের স্বাধীনতা। একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে।

ন্যাপ মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন দেশে বাস করবে, খেয়ে-পরে জীবন যাপন করবে মুক্তিযেদ্ধের ও বিজয়ের আকাংখা শুধু এটাই ছিল না। আশা করিনি। আকাংখা ছিল একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের। জনগণের ইচ্ছা অনুসারে দেশ শাসিত হবে। কিন্তু, শাসকগোষ্টির ব্যর্থতা ও দুর্নীতিবাজদের কারণে বার বার গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে।

তিনি বলেন, বিজয়ের ৪৯ বছরেও প্রশ্ন উঠে যে, আমরা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কতটুকু এগোতে পেরেছি। এটা একটা বড় ব্যর্থতা। এর সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা হলো, গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ের সঙ্গে সঙ্গে এ দেশে সুশাসনের ঘাটতি ঘটেছে। সুশাসনের ঘাটতির ফলে মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে না।

তিনি আরো বলেন, শাসকগোষ্টি ও রাজনীতিবিদদের মনে রাখতে হবে, শুধু সামরিক শাসন এড়ালেই চলবে না, সেই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে। তানা হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। আর দুর্নীতি প্রতিরোধ করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করে জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, মহিলা সম্পাদক সাদিয়া ইসলাম ইমন প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au