জাতীয়

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ আসছে

  • 9:04 am - December 12, 2020

নতুন সময় ডেস্ক : চার দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। আজ সকালে সূর্যের এক ঝলক দেখা মিললেও দিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়নি। তবে শীতের অনুভূতি বেড়েই চলেছে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আরও দু’দিন স্থায়ী হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘আরব সাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ুর কারণে কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে। সোম-মঙ্গলবার থেকে কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা পাওয়া যেতে পারে।’ আবহাওয়াবিদরা বলছেন, সোমবার সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারাদেশেই শীতের অনুভূতি বাড়তে পারে।

তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। উল্লেখ্য, শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ এবং রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে আছে হিমেল বাতাস। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা রংপুর। দুপুরেও দেখা মিলে না সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীত।

দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সহায়-সম্বলহীন হতদরিদ্ররা পড়েছেন বিপাকে। এলাকাবাসীরা জানান, অতিরিক্ত ঠাণ্ডা পড়েছে, সে ঠাণ্ডায় খুবই কষ্ট হচ্ছে। কাপড়-চোপড় গায় দিলেও ঠাণ্ডা যাচ্ছে না। বাচ্চাকাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। সিরাজগঞ্জেও ক’দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। স্থানীয়রা জানান, গেলো বারের চেয়ে আরও বেশি শীত পরেছে এবার।

শীতের কম্বল বা গরম কাপড় তো আমরা পাই না, কেনার মতোও সামর্থ্য নাই। ঠাণ্ডায় কাহিল গাইবান্ধার খেটে খাওয়া মানুষ। কাজ করতে না পেরে অনেক শ্রমিক শহরমুখী হচ্ছেন। বেশি বিপাকে নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী হতদরিদ্ররা।

চুয়াডাঙ্গায় তিন দিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। দিনে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমে যায় রাতে। তাপমাত্রার ওঠানামায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্নআয়ের মানুষের।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au