রাজনীতি

ফুলবাড়ীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • 9:20 am - December 11, 2020

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন প্রথম ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াজেদ আলী।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক বলেন,এ নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে নৌকা প্রতিক পেয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী খাজা মইন উদ্দিন চিশতী এবং বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদৎ হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতিক । এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক পেয়েছেন জগ প্রতিক ও সতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদ আলম লিটন পেয়েছেন নারিকেল গাছ প্রতিক। আগামী ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে পৌর এলাকার ১০টি কেন্দ্রের ৯৪টি বুথে ফুলবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারনার প্রস্তুতি,ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে। মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ছোট ছোট লিফলেট হাতে তাদের নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন মার্কা জানান দেয়ার জন্য।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,এবারের নির্বাচনে মেয়র পদে চার জন,কাউন্সিলর পদে ২৯ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন,এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ১৪ হাজার ৩৭৯জন ভোটার তাদের ভোটের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচন করবেন। মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাইয়ের পর ৩নং ওয়ার্ডের একজন ও ৪নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বাদ পড়েন এবং গত ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৬নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au