নিজস্ব প্রতিবেদক
রাজধানী মিরপুরের ১০ নম্বর ওয়াবদা বিল্ডিং ক্যাম্পের,পল্লবী থানা এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। আটকরা হলো- শমসের(২৬) ওসুলতান(২৫)।
বুধবার রাত ১০ টার দিকে মিরপুরের ১০ নম্বর ওয়াবদা বিল্ডিং ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া পল্লবী থানার এসআই আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিরপুরের ১০ নম্বর ওয়াবদা বিল্ডিং ক্যাম্প এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে।
তিনি আরো বলেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
নতুন সময়/টিআই