রাজনীতি

সবাইকে আ’লীগের নৌকায় তোলার দরকার নেই, জয়পুরহাটের সম্মেলনে : তথ্যমন্ত্রী

  • 1:02 pm - December 10, 2020

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেহেতু পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়, এখন সবাই আ’লীগের নৌকায় উঠতে চায়। আজ বৃহস্পতিবার জয়পুরহাটে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। নৌকায় বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যায়। আমাদের এতো বেশি মানুষ দরকার নেই।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যারা সংগঠন করেছে, ২১ বছর আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না তখন যারা বুকে পাথর দিয়ে সংগঠন করেছে সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে দল করেছেন তারাই নেতৃত্বের হাল ধরবে। যারা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য নতুন করে আ’লীগের প্রবেশ করেছে তাদেরকে কোন ভাবেই নেতৃত্বের আসনে বসাতে পারিনা। সবাইকে আ’লীগের নৌকায় তোলার দরকার নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আ’লীগের সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এসব কথা বলেন।

দীর্ঘ ৬ বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের মতে নতুন সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন কে নির্বাচিত করে নাম ঘোষনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

এর আগে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাচুর্য়াল বক্তব্য দেন। সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন হুইপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সদ্য বিদায়ী সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এস.এম সোলায়মান আলী।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সিদ্ধান্তে কাউন্সিলারদের সন্মতিতে ৩ বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে পূণার্ঙ্গ কমিটি প্রেরণ করার নিদেশ দেন কেন্দ্রীয় নেতারা। এদিকে দীর্ঘ প্রায় ১৫ বছর পর নতুন সভাপতি, সাধারণ সম্পাদক নিবার্চিত হওয়ায় জয়পুরহাটের আ’লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ হবে এমনই মনে করছেন স্থানীয়রা নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au