সাক্ষাৎকার

ভেন্ডর সিসকো ও বুয়েটের আইসিটি টেন্ডার নিয়ন্ত্রণ করছে মাফিয়াচক্র

  • 3:09 pm - December 09, 2020

ঢাকা: ভেন্ডর সিসকো ও বুয়েট হতে নিযুক্ত কনসালটেন্টের যোগসাজশে আইসিটি টেন্ডার নিয়ন্ত্রণ করছে মাফিয়াচক্র। সাম্প্রতিক সময়ের আরো কিছু টেন্ডারের ন্যায় খাদ্য অধিদফতরের ‘মডার্ন ফুড স্টোরেজ সিস্টেম’ টেন্ডারেও একটি অসাধু চক্র কাজ বাগিয়ে নেওয়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিগত কয়েকটি সরকারি টেন্ডারে বাইরে থেকে নিযুক্ত কনসালটেন্ট/টেকনিক্যাল এক্সপার্ট বুয়েটের আইসিটির সিস্টেম এডমিন সাজ্জাত ও সিসকো টিম মিলে শুধুমাত্র সিসকো যেন অংশগ্রহণ করতে পারে এবং অন্যরা অংশগ্রহণ করলেও টেকনিক্যালি ডিসকোয়ালিফাই করে এভাবে টেকনিক্যাল স্পেসিফিকেশন সাজানো হয়েছে। আর সিসকো শুধুমাত্র তার পছন্দের লোকাল এজেন্টকে প্রাইজ কোটেশন দেয়। অন্যদেরকে কোন প্রাইজ কোটেশন দেয় না। এমনকি প্রস্তুতকারকদের সনদও দেয় না। তাই শুধুমাত্র সিসকো তাদের পছন্দমত লোকাল এজেন্টকে দিয়ে কাজ বাগিয়ে নেয়।

প্রচলিত আছে এর বিনিময় বাহিরের টেকনিক্যাল এক্সপার্ট, সিসকো লোকাল এজেন্ট, সিসকো বাংলাদেশের কর্মকর্তারা বিশাল আর্থিক সুবিধা নিয়ে এ ন্যাক্কারজনক কাজ করছে। ফলে ক্রয়কারী সংস্থা অতিরিক্ত মূল্য দিয়ে পণ্য বা সেবা কিনতে হচ্ছে এবং ঘটনার আড়ালে থেকে ওই সুবিধাবাদী লোকজন বিশাল অংকের টাকা কামিয়ে নিচ্ছে। এ চক্রটি স্থানীয় সরকার বিভাগের ‘মডার্নাজিং অ্যান্ড কম্পিউটারাজিং অব ৩২৮ পৌরসভা’ টেন্ডারের অনুরুপ কাজ করার কারণে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ চক্রটি অনুরুপভাবে সিন্ডিকেট তৈরি করেছে।

খাদ্য অধিদফতরের ‘মডার্ন ফুড স্টোরেজ সিস্টেম’ টেন্ডারে শিডিউল ক্রয়কারী কোম্পানিগুলো সিসকোর কাছে প্রাইজের জন্য অনুরোধ করা সত্ত্বেও কোন প্রাইজ বা প্রস্তুতকারকের সনদ দেয়নি। তারা একমাত্র তাদের পছন্দের লোকাল এজেন্ট ছাড়া আর কাউকে প্রাইজ ও প্রস্তুকারকের সনদ দেবে না, যা প্রতিযোগিতামূলক দরপত্র ও পিপিআর’র পরিপন্থী।

প্রতিটি দরপত্রেই সমজাতীয় পণ্য ও সেবা সরবরাহকারী সকল কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, যাতে করে প্রতিযোগিতামূলক দরপত্রে উৎকৃষ্ট পণ্য সর্বনিম্ন মূল্যে ক্রয় করা যায়। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল স্পেসিফিকেশনে সিসকো’র পণ্যের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে অন্যরা সুযোগ পাচ্ছে না এবং উপরন্ত সিসকো শুধুমাত্র তার পছন্দের লোকাল এজেন্টকে প্রাইজ দিচ্ছে সিসকো’র অন্য লোকাল এজেন্ট প্রাইজ পাচ্ছে না। সর্বোপরি সরকারি দরপত্রে ভেন্ডর সিন্ডিকেট তৈরি করে অনৈতিক সুবিধা নিচ্ছে।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

এসএসসি ৮-১০ সেশনের বন্ধুদের মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসএসসি ২০০৮-২০১০ সেশন গ্রুপের বন্ধুদের এক মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ (অক্টোবর) বিকাল থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এই মিলনমেলার…

১০ লাখ টাকা ঘুষ না দেয়ায় হত্যা মামলার প্রধান আসামি করে পুলিশ ইনস্পেক্টর রোকিবুজ্জামান

নিজস্ব প্রতিবেদক ১০ লাখ টাকা ঘুষ না দেয়ায় হত্যা মামলার প্রধান আসামি করে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তার…

দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশি বাঁধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী :দল বিএনপি। নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও…

প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল ভারত। তবে সেই অবস্থান থেকে ভারতকে তাদের মাঠে অনেকটাই মাটিতে নামিয়ে এনেছে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au