বিনোদন

এত ফোন আর মেসেজ পাচ্ছিলাম নিজেও বুঝতে পারিনি কি হয়েছে : পরীমণি

  • 6:57 am - December 09, 2020

নতুন সময় ডেস্ক : ‘হঠাৎ করেই দুপুরের পর থেকে এত ফোন আর মেসেজ আসা শুরু হলো নিজেও বিভ্রান্ত হয়ে গেলাম। তখন আমি ব্যস্ত বিশ্বসুন্দরী সিনেমার প্রমোশন ও অন্যান্য কাজে। কিন্তু হঠাৎই দেখি সবাই ফোন আর মেসেজ দেওয়া শুরু করেছেন। ব্যস্ততার কারণে ফোন আর মেসেজে রেসপন্স করছিলাম না। প্রথম অবস্থায় নিজেও বুঝতে পারিনি হুট করে সবার এত ফোন আর মেসেজ কেন? এটা বুঝতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ।

আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, খবরটি কি আসলেই সত্যি। সত্যিই কি আমি ফোর্বসের সেরা ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা পেয়েছি..!’ একমাত্র বাংলাদেশি হিসেবে ফোর্বসের ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কাছে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।

তিনি বলেন, ‘যখন দেখলাম যে নিউজটা আসলেই সত্য, তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মূলত আমাকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করে তাদের জন্যই আজকের এই স্বীকৃতি। ভাবতেই ভালো লাগছে, আমাকে যে পর্যায়ের বা কাতারের তারকাদের সাথে অনার বা সম্মানিত করা হলো- তারা আমার তথা বিশ্বের সবার কাছেই আইকন।

তাদের সঙ্গে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় আমার নাম আসা খুবই আনন্দের।’ সোমবার প্রকাশিত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’-এ এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়াগা করে নিয়েছেন ঢাকাই ছবির লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। যেখানে পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মণির।

আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।’’ ‘ফোর্বস’র এই তালিকায় বিশ্বের অনেক নামী-দামী তারকারা স্থান করে নিয়েছেন।

ভারত থেকে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শ্রেয়া ঘোষালের মতো বড় বড় তারকা। এছাড়া রয়েছে লিসা (২৩), জেনি (২৪), রোজ (২৩) ও জিসু (২৫)-এই চার তরুণীর গড়া দক্ষিণ কোরিয়ান পপ গ্রুপ ‌‘ব্ল্যাকপিংক’।

ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ। উল্লেখ্য, ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে ঢালিউড অভিনেত্রী পরীমণির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বেশ সরব।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au