বিনোদন

বিয়ে করছেন অপর্ণা ঘোষ

  • 6:47 am - December 09, 2020

নতুন সময় ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ের পিঁড়িতে বসছেন। বর তারই দীর্ঘদিনের প্রেমিক শক্রজিৎ দত্ত। তিনি একটি বিদেশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। ১০ ডিসেম্বর এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে জানিয়েছেন তিনি। ৭ ডিসেম্বর বিয়েপূর্ব আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে অপর্ণা বলেন, আমাদের পছন্দের হলেও পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ বিয়ের কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকবেন বলে জানিয়েছেন তিনি। তবে অসমাপ্ত ছবির কাজ শুরু হলে শিডিউল সমন্বয়ে সেগুলো শেষ করবেন। এদিকে বর্তমানে একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। ছবিতেও দেখা যায় তাকে।

সর্বশেষ হোসনে মোবারক রুমির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত অন্যতম ছবির মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ অভিনেত্রী।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au