আইন আদালত

দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেলেন তিতুমীর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার

  • 8:02 am - December 03, 2020
দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেলেন তিতুমীর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের প্রভাবশালী সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আজ কেরানীগঞ্জ কারাগার থেকে দেলোয়ারকে জামিনে মুক্তি দেওয়া হয়।

দেলোয়ারের ছোট ভাই জাকির, শাহিন, ও মুরাদ মুক্তির বিষয় নিশ্চিত করেন। তারা বলেন, দীর্ঘ এক বছর পর স্বৈরাচারী, অবৈধ জালিম সরকারের হাত থেকে আজ তাকে জামিন মুক্তি করা হয়।

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ারের বড় ভাই সেলিম রেজা বলেন, দীর্ঘদিন পর কেরানীগঞ্জ কারাগার থেকে তিতুমীর কলেজ ছাত্রদলের অন্যতম ত্যাগী, কারানির্যাতিত, ছাত্র নেতা দেলোয়ার হোসেনকে জামিনে মুক্ত করা হয়।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার এই মেধাবী ছাত্রনেতা কে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলো। বারবার আমরা তার জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

তিনি বলেন, অনেক চেষ্টার পর দেলোয়ারকে জালিমের কারাগারের হাত থেকে আজ মুক্ত করতে সক্ষম হয়।

তথ্য মতে জানা যায়, দেলোয়ার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোরভাবে সমালোচনা করতো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে প্রথম সারির একজন সক্রিয় কর্মী হিসেবে বিশেষ ভূমিকা রাখতো। যার কারণে সরকারের পক্ষ থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়।

তারপর দেলোয়ারের বিরুদ্ধে ডিজিটাল আইনে আইসিটি মামলা করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘ দিন ধরে কারাগারে ছিলেন। আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, আইসিটি মামলা, গাড়ি পোড়ানো ও নাশকতা সহ বেশ কয়েকটি মামলায় তাকে কারারুদ্ধ করে রাখা হয়। আজ আদালত তাকে জামিন মঞ্জুর করলে, কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au