খেলাধুলা

ম্যারাডোনাকে শ্রদ্ধা: হলুদ কার্ডের পর এবার মেসি ও বার্সাকে জরিমানা

  • 4:59 am - December 03, 2020

নতুন সময় ডেস্ক : ফুটবলের মহাতারকা প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে হলুদ কার্ডের পর এবার জরিমানাও গুনতে হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। শুধু মেসি নয়, সঙ্গে জরিমানা হচ্ছে তার ক্লাব বার্সেলোনারও। সম্প্রতি পরলোক গমন করেন আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ম্যারাডোনা। মহাতারকার এই প্রয়াণে মাঠ থেকে শ্রদ্ধা জানানোর মোক্ষম সুযোগ খুঁজছিলেন লিওনেল মেসি।

বার্সেলোনা অধিনায়ক তা পেয়েও যান ওসাসুনার বিপক্ষে লা লিগায়। ৪-০ গোলের জয়ে চতুর্থ গোল করার পর ক্লাব জার্সি খুলে নিউয়েল’স ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি পরে আর্জেন্টাইন গ্রেটকে শ্রদ্ধা জানান মেসি। ওই ঘটনার পরপরই রেফারি তাকে হলুদ কার্ড দেখান। কিন্তু শাস্তি এখানেই শেষ নয়, তাকে ও বার্সাকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ খুব বেশি নয়।

মেসি ও বার্সাকে সব মিলিয়ে দিতে হবে ৭৮০ ইউরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে করা হয়েছে ৬০০ ইউরো জরিমানা, আর কাতালান ক্লাবকে ১৮০ ইউরো। এই শাস্তির বিরুদ্ধে বার্সা প্রতিবাদ জানালেও তা প্রত্যাখ্যান করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি। ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর কারণে এই শাস্তি মওকুফ করার দাবি তুলেছিল বার্সা।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মেসির এই আচরণকে তারা শ্রদ্ধা হিসেবে গ্রহণ করেছে। কিন্তু শৃঙ্খলাবিধির আর্টিকেল ৯৩ অনুযায়ী গোল উদযাপনের সময় জার্সি খুললে খেলোয়াড়কে শাস্তি পেতে হবে। মেসির এই শাস্তি মওকুফ করা যেত, যদি ভুল করে হলুদ কার্ড দেওয়া হতো। এই বুকিংয়ের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার আরও কাছে পৌঁছে গেলেন বার্সা অধিনায়ক।

নিউয়েল’সের সমর্থক মেসি ১৩ বছর বয়সে বার্সায় যোগ দেওয়ার আগে ক্লাবের জুনিয়র টিমে খেলেছিলেন। ১৯৯৩ সালে ক্লাবটিতে ম্যারাডোনার অভিষেক ম্যাচের দিন গ্যালারিতে বসে ছিলেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au