খেলাধুলা

শাখতারের কাছে হারলো রিয়াল

  • 7:15 am - December 02, 2020

নতুন সময় ডেস্ক : ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার দ্বিতীয় দেখায় শাখতারের মাঠে ২-০ গোলে হারলো জিদানের দল। ফলে শেষ ষোলোতে খেলার অনিশ্চয়তায় পড়ে গেল ১৩ বারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেলো রিয়াল মাদ্রিদ।

তাতেই টানা ২৪ মৌসুম শেষ ষোলোতে খেলা দলটা এখন প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়। আর ৫ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপে হেড টু হেডে এগিয়ে থেকে দুইয়ে উঠেছে শাখতার। শাখতারের পক্ষে গোল দুটি করেন ডেনটিনহো ও ম্যানর সলোমন। তবে প্রথমার্ধে বেশ ভালো খেলে রিয়াল। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে তাদের। প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় রিয়াল।

রিয়াল দুর্ভাগ্যের শিকার হয় ম্যাচের পঞ্চম মিনিটে। বাঁ প্রান্তে বল পেয়ে বেনজেমা কাছের পোস্টের দিকে দৌঁড়াতে থাকা আসেনসিওর কাছে বল পাঠান। এই স্প্যানিশ ঠাণ্ডা মাথায় গোলকিপারকে বোকা বানান, কিন্তু তাকে বিস্মিত করে বল আঘাত করে পোস্টে। এরপর রিয়ালকে হতাশ করতে থাকেন শাখতার গোলকিপার আনাতোলি ট্রুবিন। ১১ মিনিটে বেনজেমার শট ঠেকান তিনি। ৩০ মিনিটে কাছের পোস্ট থেকে আসেনসিওর রকেট গতির শটও এক হাত দিয়ে রুখে দেন।

ম্যাচের ৫৭ মিনিটে কোভালেঙ্কো বল বাড়ান বক্সের দিকে। মেন্ডি বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। গোলমুখের কাছে এগোতে থাকা বলটি তীব্র গতিতে জালে জড়ান ডেনটিনহো। ওই গোলের ধাক্কা সামলে উঠতে পারেনি মাদ্রিদ ক্লাব। এর তিন মিনিট আগেই টাইসনের একটি আড়াআড়ি শট পা বাড়িয়ে ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

তবে বিরতির পর পর প্রথম সুযোগ পেয়েছিল রিয়াল। করিম বেনজেমা বক্সের মধ্যে বল পেয়ে দূরের পোস্টে পাঠান। কিন্তু নাচোর হেড বারের উপর দিয়ে গেলে সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব। এগিয়ে থাকা শাখতার ফের ব্যবধান বাড়ায় ৭৩ মিনিটে দুটি বদল আনার পর। বদলি খেলোয়াড় মেকনের লম্বা পাস ধরে ৮২ মিনিটে বক্সে ঢুকে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় সলোমন।

তাতে আরেকবার রিয়ালকে হারের লজ্জায় ডোবায় শাখতার। ৫ ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। শাখতার সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া মনচেনগ্লাডবাক। শেষ ম্যাচে রিয়াল খেলবে বরুশিয়া মনশেনগ্লাদবাখের বিপক্ষে, শাখতারের প্রতিপক্ষ সবার শেষে থাকা ইন্টার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au