খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারি

  • 6:36 am - December 01, 2020

নতুন সময় ডেস্ক : ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে আত্মপ্রকাশ হতে চলেছে এক নারী রেফারির। জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ ম্যাচটি পরিচালনার জন্য স্টেফানি ফ্রেপার্টকে নিয়োগ করেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা। ফরাসি এই রেফারির হাত ধরেই প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচ নিয়ন্ত্রণ করবেন একজন নারী। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। এবারই প্রথমবারের মতো সেই কীর্তি অর্জন করতে যাচ্ছেন স্টেফানি ফ্রেপার্ট।

তবে পুরুষদের ফুটবল ম্যাচ এর আগেও পরিচালনা করেছেন ফরাসী এই ম্যাচ রেফারি। গেল বছর উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির হাইভোল্টেজ ম্যাচটিতে রেফারি ছিলেন ৩৬ বছর বয়সী ফ্রেপার্ট। চলতি মৌসুমে ইউরোপা লিগের দুটি ম্যাচেও বাঁশি ছিল ফ্রেপার্টের হাতে। ২০১৯ এর এপ্রিলে এমেইন বনাম স্ট্রসবুর্গের ম্যাচের মাধ্যমে লিগ ওয়ানে অভিষেক হয় তার। প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করেন ফরাসী লিগের ম্যাচ।

এযাবৎ ক্যারিয়ারে ফ্রেপার্টের সেরা অ্যাচিভমেন্ট অবশ্যই ফ্রান্সের মাটিতে ২০১৯ নারী বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব সামলানো। তবে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে প্রথম নারী রেফারি হিসেবে আত্মপ্রকাশের ব্যাপারে উচ্ছ্বসিত তিনি। ফ্রেপার্ট বলেছেন, ‘জানতাম আমি সুযোগ পাবো। আমি প্রমাণ করতে চাই আমার পুরুষ সহকর্মীদের মতোই আমিও সমান দক্ষ।’

বুধবার (২ ডিসেম্বর) তুরিনের মাটিতে জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ ম্যাচটিতে তার সহকারী হিসেবে থাকবেন হিচাম জাকরানি এবং মেহদি রাহমৌনি। উয়েফার মুখ্য রেফারিং অফিসার রবার্তো রোসেত্তি গতবছর স্টেফানি ফ্রেপার্টকে উয়েফা সুপার কাপের দায়িত্ব সামলানোর জন্য নিয়োগ করেছিলেন। রোসেত্তি জানিয়েছিলেন, ‘ফ্রেপার্ট বিশ্বজুড়ে তরুণ নারী রেফারিদের অনুপ্রেরণা জোগাবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au