খেলাধুলা

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের বাড়ি ও ক্লিনিকে তল্লাশি

  • 7:53 am - November 30, 2020

নতুন সময় ডেস্ক : ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তদন্ত শুরু করেছেন দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা। এমনকি ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকের সম্পত্তি অনুসন্ধানে নেমেছেন তারা। আদালতের নির্দেশে রোববার লিওপোল্ডো লুকে বাড়ি এবং তার প্রাইভেট ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ।

আর্জেন্টিনার এই ফুটবল ইশ্বরের নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য গ্রহণের ভিত্তিতেই এ তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার বুয়েন্স আয়ার্সের এক প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, সান ইসিদ্রোর প্রসিকিউটররা ম্যারাডোনার মৃত্যুর তদন্ত ও তার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের অনুরোধ করেন এবং তাতে স্থানীয় বিচারকের স্বাক্ষর রয়েছে।

এই তদন্তের জন্য গত ২৮ নভেম্বর ম্যারাডোনার নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য নেয়া হয়। এর ভিত্তিতেই চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে হয়েছিল। উল্লেখ্য, ম্যারাডোনার মৃত্যুর দিন থেকেই তার চিকিৎসায় নিয়োজিত থাকা হাসপাতাল ও চিকিৎসকদের ওপর আঙুল তুলেছেন কিংবদন্তি ফুটবলারের আইনজীবী ম্যাটিয়াস মোরলা।

চিকিৎসকদের অবহেলা ও বাড়িতে অ্যাম্বুলেন্স আসতে অতিরিক্ত সময় নিয়েছে অভিযোগ এনে ম্যারাডোনার মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়ে আসছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যাটিয়াস মোরলা লেখেন, ‘সান ইসিদ্রোর প্রসিকিউটর অফিস থেকে পাওয়া তথ্য মোতাবেক, মৃত্যুর আগে ১২ ঘণ্টার মধ্যেও আমার বন্ধুর জন্য নিয়োজিত কেউ তার কাছে যায়নি।

পরে অ্যাম্বুলেন্স আসতেও ৩০ মিনিটের বেশি সময় লেগেছে। এটা স্পষ্টত অপরাধমূলক কাজ। বিষয়টি এড়িয়ে যাবার নয়। আমি শিগগিরই হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য পূর্ণাঙ্গ তদন্ত চাই।’ স্থানীয় লা প্লাতা আইপেনসা ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন ম্যারাডোনা। ওই ক্লিনিকের খামখেয়ালি দায়ী উল্লেখ করে মোরলা অভিযোগ করেন, ম্যারাডোনার মৃত্যুর দিন ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্স আসতে ৩০ মিনিট দেরি করে। এ

র পর হার্টঅ্যাটাক হওয়া ম্যারাডোনাকে তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মোরলা জানান, হার্টঅ্যাটাক করার পর যদি ম্যারাডোনাকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে নেয়া হতো, তা হলে অন্য কিছু হলেও হতে পারত। প্রসঙ্গত, বুয়েন্স আয়ার্সে নিজ বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর মারা যান কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

তথ্যসূত্র: বিবিসি, ইউরো নিউ

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au