খেলাধুলা

মেসিকে হলুদ কার্ড: বুক ভরা কষ্ট নিয়ে যা বললেন রেফারি

  • 6:02 am - November 30, 2020

নতুন সময় ডেস্ক : বর্তমান ফুটবলের অন্যতম মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি হলুদ কার্ড পেলেন তার গুরু আরেক মহাতারকা ও আর্জেন্টাইন সুপারস্টার সদ্য প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে গোল উৎসর্গ করতে গিয়ে। গোল করার পর ম্যারাডোনার স্মৃতির প্রতি সম্মান জানাতে গিয়ে বার্সার জার্সি খুলে ফেলেন লিওনেল মেসি।

জার্সি খুলতেই বেরিয়ে আসে লিওয়েলস ওল্ড বয়েজের জার্সি নম্বর ১০, যে জার্সি পরে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলেছেন ‘ফুটবল ঈশ্বর’ম্যারাডোনা। আর মেসির ক্লাব ক্যারিয়ারও শুরু হয়েছিল ওল্ড বয়েজেই। এরপর দুই হাত বাড়িয়ে সাবেক গুরুর প্রতি ভালোবাসার চুম্বনও ছুড়ে দেন মেসি। কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি। তিনি সঙ্গে সঙ্গে বার্সা অধিনায়ককে হলুদ কার্ড দেখান।

এতে অবশ্য তার দোষ নেই। কারণ নিয়ম এটাই। কিন্তু এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি। তিনি নিজেই চান, ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে। ম্যাচটি কাতালানরা জেতে ৪-০ গোলে। দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

গোলটি করে তা প্রয়াত ম্যারাডোনাক উৎসর্গ করার জন্য বার্সার জার্সি খুলে ভেতরে থাকা ওল্ড বয়েজের জার্সি পরে হাত দুটো উপরে তুলে ধরেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রিয় গুরুকে গোল উৎসর্গ করতে গিয়ে বার্সার জার্সি খোলায় নিয়ম অনুযায়ী হলুদ কার্ড দেখতে হয়েছে মেসিকে। তবে ম্যাচের রেফারি অ্যান্তোনিও ম্যাতিউ অনুশোচনায় পুড়ছেন মেসিকে হলুদ কার্ড দেখানোর পর থেকে। তিনি আশা প্রকাশ করেন, মেসির সেই হলুদ কার্ড প্রত্যাহার করে নেবে ফিফা।

রেফারি ম্যাতিউ বলেন, “আমি যখন হলুদ কার্ডটি বের করার জন্য পকেটে হাত দিয়েছি, আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। আমার মনে হয় ফিফার এই নিয়মটার (জার্সি খুললে হলুদ কার্ড) ব্যতিক্রম নিয়ম তৈরি করা উচিত। যখন কেউ কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন (ব্ল্যাক লাইভস মেটার) সমর্থন করে কিংবা কেউ কোনও কিংবদন্তিকে সম্মান জানায়, তখন ফিফার উচিৎ এটি ক্ষমা করে দেওয়া। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি।

নিয়ম ভঙ্গ করায় হৃদয়ভাঙা কষ্ট নিয়েই আমি কার্ডটি দেখাতে বাধ্য হয়েছি। ম্যারাডোনা একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। আমি আশা করব লা লিগা অথবা ফিফা মেসির এই হলুদ কার্ডটি প্রত্যাহার করে নেবে।” এসময় রেফারি মেসির সমর্থকদের প্রতি কার্ড দেখানোর এই বিষয়টি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে না দেখার অনুরোধ জানান।

গত কয়েকদিন ধরেই পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন শোকের ছায়ায় আচ্ছাদিত হয়ে আছে। বুধবার (২৫ নভেম্বর) আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার এই চলে যাওয়াটা পুরো ক্রীড়াঙ্গনে মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের প্রায় সব ফুটবল লিগে ম্যাচ শুরুর আগেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au