লাইফস্টাইল

আপনি কেমন মানুষ তা বলে দেবে সেলফি!

  • 7:34 am - November 26, 2020

নতুন সময় ডেস্ক : স্টোরি, প্রোফাইল পিকচার, কভার ফটো… ছবির কি আর শেষ আছে! সোশ্যাল মিডিয়ায় সারাদিন অ্যাক্টিভ থাকতে হলে ছবি তো লাগবেই। আর তাই সকলেই মজেন সেলফিতে। ঘুম থেকে উঠে সেলফি, মর্নিং ওয়াকে গিয়ে সেলফি, খেতে বসে সেলফি, ঘুরতে গিয়ে সেলফি। তবে জানেন কি এই সেলফি দেখেই জানা যায় আপনার ব্যক্তিত্ব। সম্প্রতি গবেষণায় এমনটাই দেখা গিয়েছে।  কারণ অনেকেই আছেন যারা বেশ বেছে বেছে ছবি আপলোড করেন।

আবার এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র নিজের ঢাক পেটাতে যা খুশি তাই আপলোড করে দেন। এমনকী হাঁচি হলে সেই ছবিও আপলোড করেন। আবার এমন অনেক মানুষ আছেন, যারা নিজেদের লাইক সংখ্যা বাড়ানোর জন্য একটি ছবিতে একাধিক ব্যক্তিকে ট্যাগ করে দেন। হাসি, কান্না, বেদনা সবেরই এক্সপ্রেশন দিয়ে সেলফি তুলে আপলোড করছেন। এবার দেখে নিন, কীভাবে ছবি দিয়েই জানবেন নিজের ব্যক্তিত্ব।

হাসি মুখে সেলফি

মুখ বাঁকিয়ে হাসিমুখে সেলফি শোভা পাচ্ছে আপনার প্রোফাইলে? সবসময় চুল ঘেঁটে সেলফি তুলতে ভালোবাসেন? তাহলে আপনি নিজেকে একটু বেশিই ভালোবাসেন। নিজের ভালো দিক ছাড়া খারাপ দিক কোনও মতেই প্রকাশ্যে আনতে চান না। মুখ লুকনো মুখ দেখেই বোঝা যায় আপনি নিজেকে একটু অন্তরালেই থাকতে ভালোবাসেন। সবার কাছে নিজের আসল রূপ একটু রহস্যময়তার মোড়কেই রাখতে চান।

ডিকোড সেলফি
বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে সেলফি তোলেন, সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা অবধি শান্তি হয় না? তাহলে হলফ করে বলা যায় সেলফি তোলা আপনার অভ্যেস আর সবসময় নিজেকে পরিপাটি দেখাতে আপনি পছন্দ করেন।

পাউট সেলফি 
মুখ না বাঁকিয়ে সেলফি তুলতে পারেন না? সবসময় পাউট করে সেলফি তোলেন? রিসার্চ বলছে পাউট করে যারা সেলফি তোলেন তারা আদতে ন্যাকা। এছাড়াও তাদের মধ্যে ইমোশন ঠিক করে কাজ করে না। ঘাড় ও মুখ বেঁকিয়ে সেলফি তোলার জন্য আপনার স্নায়বিক সমস্যাও হতে পারে। এছাড়াও যারা পাউট করে সেলফি তোলেন তারা খুব অস্থির মনের মানুষ।

জিভ ভেঙানো সেলফি
সেলফি তুলতে গেলেই আপনি জিভ কাটেন? সেই সঙ্গে হাতের আঙুল থাকে ইয়ো ইয়ো কায়দায়? গবেষণা অনুযায়ী আপনি এই ভাবে সেলফি তুললে আপনাকে মজাদার মানুষের তকমা দেওয়া যায়। আপনি সবসময়ই মজা করতে ভালোবাসেন। সেই সঙ্গে অবশ্যই কিছুটা বোকাও। এমনকী ক্যামেরার সামনে আপনি খুব একটা স্বাচ্ছন্দ নন। সেই ভাব যাতে ক্যামেরায় ধরা না পড়ে তা ঢাকতেই এমনভাবে ছবি তোলা।

ওয়ার্ক আউট সেলফি
প্রতিদিন শরীরচর্চা আপনার অভ্যেস, আর তাই ওয়ার্ক আউট শেষ হলে সেলফি তোলেন? এর অর্থ কিন্তু আপনি নিজের প্রতি যথেষ্ঠ যত্নবান। নিজের শরীর, স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উপর কড়া নজর রাখেন। কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাই করেন। আর এর সঙ্গে অবশ্যই আপনি নিজের কাজকে ভালোবাসেন। নিজ লক্ষ্যে আপনি সর্বদাই স্থির। জীবনের বাস্তববোধ আপনার মধ্যে অনেকটাই বেশি।

বেডরুম সেলফি
ঘুম থেকে উঠে আধশোওয়া অবস্থায় বিছানাতেই সেলফি তোলেন? কিংবা ঘুমোতে যাওয়ার আগে কোলবালিশ জড়িয়ে সেলফি পোস্ট করে নিজেকে ‘কিউট’ প্রমাণিত করতে চান? এর অর্থ হল আপনার জীবন ওপেন সিক্রেট। নিজের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামান না। জীবনের যাবতীয় সিক্রেট পরিচিতদের গড়গড়িয়ে বলে দেন। সেই সঙ্গে জীবনে আপনি কী করবেন, কোনটা ভুল তাই নিয়ে যদি তৃতীয় কোনও ব্যক্তি মাথা গলান তাহলেও আপনার কোনও আপত্তি নেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au