বিজ্ঞান ও প্রযুক্তি

‘রাষ্ট্রপতি হতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান’

  • 7:50 pm - May 16, 2020
‘রাষ্ট্রপতি হতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান’

ঢাকা: সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের বাঙালি কবি বীথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেয়েও তাতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান।

শনিবার (১৬ মে) ভারতীয় গণমাধ্যমে আজকাল-এ স্মৃতিচারণমূলক এক লেখায় এসব কথা বলেন বীথি। তিনি বলেন, আনিসুজ্জামানের প্রয়াণে বাঙালির চিন্তাভাবনার জগতে একটা বড় শূন্যতা তৈরি হলো।

বীথি বলেন, ড. আনিসুজ্জামান এত বড় পণ্ডিত মানুষ ছিলেন, কিন্তু খুব সহজ, সরল, অনাড়ম্বর স্বভাব ছিল তার। কঠিন বিষয়কে সহজ করে বলতে পারতেন তিনি। তবে তার কথায় বেশিরভাগ থাকত তীক্ষ্ণ রসবোধ।

‘রাষ্ট্রপতি হতে রাজি হননি অধ্যাপক আনিসুজ্জামান’

‘আনিসদা’ সম্বোধন করে বীথি জানান, ড. আনিসুজ্জামানের সঙ্গে তার বহু বছরের যোগাযোগ ছিল। তিনি ছিলেন পারফেকশনিস্ট।

বীথি চট্টোপাধ্যায় বলেন, একবার ড. আনিসুজ্জামানকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি রাষ্ট্রপতি হতে সম্মত হননি। এ নিয়ে কলকাতার এক সাহিত্য আড্ডায় আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘কেন রাজি হলেন না?’ প্রশ্ন শুনে উনি একটু চুপ করে রইলেন। তার হয়ে পাশ থেকে একজন জবাব দিলেন, ‘আসলে আনিসদা কোনো সাতেপাঁচে থাকেন না। উনি এসবে রাজি হবেনই বা কেন?’ ড. আনিসুজ্জামান তখন বলেছিলেন, ‘না তুমি ঠিক বলছ না, সাতেপাঁচে আমি খুবই থাকি। সাতেপাঁচে থাকাই তো আমার কাজ। ঘটনা হলো রাষ্ট্রপতি হয়ে গেলে তো আর এতো সাতেপাঁচে থাকতে পারব না। তাই রাজি হইনি।’ তিনি বলেছিলেন, প্রোটোকলের মধ্যে তিনি থাকতে পারেন না। নিজের মালিক নিজে থাকবেন সারাজীবন।

কবি বীথি বলেন, এই ছিলেন আনিসদা। যিনি সাতেপাঁচে থাকার জন্য রাষ্ট্রপতি হতে চাননি। এইরকম অনেক স্মৃতিই মনে পড়ছে। এরপর ঢাকায় গেলে শহরটাকে খুব ফাঁকা লাগবে মনে হয়।

প্রসঙ্গত, বাঙালি জাতির বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ৮৩ বছর বয়সে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে তাকে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au