জাতীয়

সিম্পোজিয়াম জরুরী সহায়ক হিসেবে কাজ করবে

  • 7:40 am - November 25, 2020

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং দুর্যোগ ব্যবস্থাপনার মোকাবেলার জন্য এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স (এ প্যাড) আন্তর্জাতিক সিম্পোজিয়াম নামের এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ শে নভেম্বর ) ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সিম্পোজিয়াম অনুষ্ঠানের সহায়ক ভূমিকা পালন করেন সিম্পোজিয়াম ও এ প্যাডের কর্মকর্তারা।

এবং পার্টনার অর্গানাইজেশন হিসেবে ছিলেন এশিয়া প্যাসিফিক-এ অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, টেকসই জরুরি স্বাস্থ্যসেবা, জনগোষ্ঠী ও বেসরকারি খাতের সিআইএস এবং এ প্যাড বিশেষ ভূমিকা রাখবে।

শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তব্যেএর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, এ প্যাড বাংলাদেশের স্থানীয় অংশীদার বেসরকারি সেক্টরসমূহের সমন্বয়ে কাজ করবে।

গোলাম মোস্তফা আরো বলেন, সিআইএস এবং এ প্যাড যৌথভাবে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বহু সেক্টর প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা ও টেকসই ব্যবস্থাপনার জন্য ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প নামে যে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে তার সাথে সম্পর্ক রেখে সিম্পোজিয়াম বিশেষ ভূমিকায় থাকবে।

গোলাম মোস্তফা বলেন, এ প্যাড বাংলাদেশের বহু স্টোরীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ও জনগোষ্ঠীর সহনশীলতা গড়ে তুলতে এবং জাতীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করার জন্য এনজিও, বেসরকারি সংস্থা, ব্যবসায়ী গোষ্ঠী, এবং সরকারের ব্যাপক অংশীদার ও সমর্থন নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক সিম্পোজিয়াম বিশেষ ভূমিকায় থাকবে।

এ সিম্পোজিয়াম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি: আইটি ও নওকি, এ প্যাডের প্রধান নির্বাহী কেনসুক ওনিশি, সিআইএস এ প্যাডের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান। সিআইএসের সদস্য মো: আরিফুল ইসলাম ও সাঈদ বিন আব্দুল্লাহ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,মোঃ সাবিরুল ইসলাম বিপ্লব যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, গাজী হাবিবুর রহমান ট্রাস্ট সদস্য (ডিসিএইচটি)ডাক্তার মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান পরিচালক (ডিসিএইচ)।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সিআইএস ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au