রাজনীতি

রাজশাহী মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • 7:06 am - November 24, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সভাপতির অনুমতিক্রমে এতে স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন। পরে রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বিষয়টি নিশ্চিত করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার কেন্দ্রে ৭৫ সদস্য বিশিষ্ট যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছিলেন তা থেকে কেউ বাদ পড়েননি। তবে কমিটিতে তাদের কয়েকজনের পদে পরিবর্তন এসেছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের অনুমোদিত কমিটির সহ-সভাপতিরা হলেন- শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা ও বদিউজ্জামান খায়ের।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ ও আহসানুল হক পিন্টু। সাংগঠনিক সম্পাদকেরা হলেন- অ্যাডভোকেট আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু এবং মীর ইশতিয়াক আহমেদ লিমন।

কমিটির অন্যদের মধ্যে রয়েছেন- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দপ্তর সম্পাদক মাহবুব-উল-আলম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক দীলিপ ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এএসএম ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আবদুস সোহেল, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ.ম.আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম ও কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ।

এই কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট মোজাফফর হোসেন, নফিকুল ইসলাম সেল্টু, নিঘাত পারভীন, আরিফা বেগম, জহির উদ্দিন তেতু, শামসুজ্জামান আওয়াল, মোসাদেক হোসেন লাবু, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, এনামুল হক কলিন্স, মো. শাহাবুদ্দিন, আশরাফ হোসেন, অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আবদুস সালাম, কল্পনা রায়, কানিজ ফাতেমা কেয়া, অ্যাডভোকেট শামীমা আক্তার খাতুন, তোজাম্মেল হক বাবলু, মমতাজ উদ্দিন, মুজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলেমুল হাসান সজল, জয়নুল আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল ইসলাম শাহীন, মকলেসুর রহমান কচি, অ্যাডভোকেট রাশেদ-উন-নবী আহসান, মাসুদ আহম্মেদ, কেএম জুয়েল জামান এবং আশীষ তরু দে সরকার অর্পণ।

মহানগর আওয়ামী লীগের সম্মানীত উপদেষ্টা করা হয়েছে ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন- প্রফেসর কায়েস উদ্দিন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, প্রকৌশলী তাজুল ইসলাম, কবি আরিফুল হক কুমার, প্রফেসর নুরুল আলম, প্রফেসর গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, প্রফেসর ড. নজরুল ইসলাম মণ্ডল, আফজাল হোসেন কচি, আবদুর রাজ্জাক, ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম, নুরুল হুদা সরকার, আফতাব হোসেন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, প্রফেসর ড. মো. বারকুল্লাহ বিন দুর, প্রফেসর ড. প্রণব কুমার পাণ্ডে, মজিবর রহমান এবং রইস উদ্দিন।

এর আগে, গত ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো সভাপতি এবং সাধারণ সম্পাদক হন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার।

এরপর গত ২০ সেপ্টেম্বর ৭৫ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য আওয়ামী লীগের হাইকমান্ডে পাঠান লিটন ও ডাবলু। ত্রি-বার্ষিক সম্মেলনের প্রায় ৮ মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো দলীয় হাইকমান্ড।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au