ঘটনা প্রবাহ

বিজয় হয়ে ফিরতে চান এনামুল

  • 7:45 am - November 23, 2020
বিজয় হয়ে ফিরতে চান এনামুল

স্পোর্টস : ওয়ানডে অভিষেকে ৪১, দ্বিতীয় ম্যাচে ম্যাচ উইনিং ১২০। ৮ বছর আগে বিজয়ের মাসে তার এই সেঞ্চুরিতে বিজয়বার্তা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের আবহ পেয়েছে বাংলাদেশ সেই ইনিংসে।

মহান বিজয়ের দিনে যে ছেলেটির জন্ম, এনামুল হক থেকে বিজয় হয়ে গেলেন সেই ছেলেটি বিকেএসপিতে ভর্তি হয়ে। দারুন শুরুর পর সেই বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে। ৪ টেস্টে থেমে গেছে তার টেস্ট ক্যারিয়ার।

২০১৫ সালের পর টি-২০ ক্যারিয়ারও গেছে থমকে। ওয়ানডে ক্রিকেটে শাহরিয়ার নাফিসের পর দ্বিতীয় দ্রুততম হাজারী ক্লাবের সদস্য এনামুল হক বিজয় ১ বছর ব্রেকের পর ফিরে করেছেন হতাশ। গত বছর শ্রীলংকা সফরে ১৪ রানের ইনিংসে থেমে গেছে আবার ওডিআই ক্যারিয়ার।সেই থেকে ১৬ মাস দলের বাইরে বিজয়।

ঘরোয়া ক্রিকেটের ধারাবাহি পারফরমার আন্তর্জাতিক ক্রিকেটে কেন বার বার বাধাগ্রস্থ হচ্ছেন ? তার উত্তর অবশ্য খুঁজে পেয়েছেন এনামুল হক বিজয়। বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে জেমকন খুলনার এনামুল হক বিজয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নিজেকে ফিরে পেতে তার পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিজয় হয়ে ফিরতে মন খুলে খেলতে চান ২৭ বছর বয়সী ছেলেটি- ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা। যেভাবে খেলতে পছন্দ করি, আমার মতো করে খেলতে চাই যেনো টিমকে কিছু দিতে পারি। আমি খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেওয়ার জন্য। অনেক দিন ধরেই নিজেকে সেভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করব এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au