অর্থনীতি

লকডাউন ও সাধারণ ছুটি তুলে নিচ্ছে সরকার!

  • 1:25 pm - May 16, 2020
লকডাউন ও সাধারণ ছুটি তুলে নিচ্ছে সরকার!

ঢাকা: দেশজুড়ে মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টানা সপ্তম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরই ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। একইসঙ্গে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যা পরবর্তীতে আরও কয়েক দফায় বাড়িয়ে এখনও চলমান আছে।

কিন্তু দীর্ঘ লকডাউন আর সাধারণ ছুটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ মাসের পর মাস কর্মহীন ঘরে বসে থেকে হাতের সব পুঁজি খুইয়েছেন। এখন তাদের চোখে অন্ধকার। এছাড়া করোনার প্রাদুর্ভাবে গোটা দেশে অচলাবস্থা তৈরি হওয়ায় তা জাতীয় অর্থনীতিতেও হুমকি হয়ে উঠেছে।

ফলে ঈদ পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে লকডাউন ও সাধারণ ছুটি উঠিয়ে নেয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক মন্ত্রী গণমাধ্যমকে এমনটিই ইঙ্গিত করেছেন।

তারা বলেছেন, করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। আবার সবকিছু বন্ধের কারণে মানুষের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি শেষ হওয়ার পর জুনের শুরু থেকে ছুটি ও লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত আসতে পারে।

অন্য সকল ক্ষেত্রে লকডাউন ও সাধারণ ছুটি তুলে নিলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। তবে সবকিছুই নির্ভর করছে আগামী ২ সপ্তাহে কোন দিকে যায় দেশের করোনা পরিস্থিতি তার ওপর।

এ বিষয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ঈদ পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন উঠানো বা না উঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ঈদ পর্যন্ত পরিস্থিতি কি হয় তার উপর সিদ্ধান্ত নির্ভর করবে।’

কৃষিমন্ত্রীর কথার সঙ্গেই সুর মিলিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম দফায় সাধারণ ছুটি ছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল। দ্বিতীয় দফায় সেটি বাড়িয়ে ১১ এপ্রিল, তৃতীয় দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল, চতুর্থ দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল, পঞ্চম দফায় বাড়িয়ে ৫ মে, ষষ্ঠ দফায় বাড়িয়ে ১৬ মে ও সবশেষ সপ্তম দফায় সেই সাধারণ ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত ঘোষণা করে সরকার।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর সংবাদ আসে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২১ হাজার ৯৯৫ জন হয়েছেন। মারা গেছেন ৩১৪ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au