খেলাধুলা

ঘরের মাঠে লেস্টার সিটিকে হারিয়ে লিভারপুলের জয়

  • 5:11 am - November 23, 2020

নতুন সময় ডেস্ক : লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিজেদের টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে লিভারপুল। লিগে নিজেদের মাঠে এই নিয়ে টানা ৬৪ ম্যাচ অপরাজিত রইল লিভারপুল। ১৯৮১ সালের জানুয়ারিতে দলটির আগের রেকর্ড ৬৩ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমেছিল এই লেস্টারের বিপক্ষে হেরে। রোববার রাতে অ্যানফিল্ডে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেও উঠে এসেছে বর্তমান শিরোপাধারীরা।

একটি করে গোল করেন দিয়োগো জোতা ও রবের্তো ফিরমিনো। অন্যটি আত্মঘাতী থেকে। এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছিল অলরেডরা। তবে অলরেডদের প্রথম গোল আসে লেস্টারের ভুলে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান লেস্টার ডিফেন্ডার জনি ইভান্স।  ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোতা।

বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে ডি-বক্সে ছুটে গিয়ে হেডে বল জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন অলরেডদের সেনেগাল ফরোয়ার্ড মানে। তবে লেস্টার গোলরক্ষক স্মাইকেলের অসাধারণ দৃঢ়তায় সেই যাত্রায় রক্ষা পায় লেস্টার।  ৭৬ মিনিটে ফিরমিনোর শট পোস্টে লেগে ফিরলে ফিরতি শটে জালে বল জড়ানোর সুযোগ ছিল এই ব্রাজিলিয়ানের।

তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন লেস্টার গোলরক্ষক ইভান্স। তবে ৮৬তম মিনিটে ফিরমিনোকে আটকাতে পারেনি ইভান্স। জেমস মিলনারের কর্নারে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলের সুবাদে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় লিভারপুলের। ৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার। ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার আছে চারে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au