ঘটনা প্রবাহ

অবশেষে ধানক্ষেতে ফেলে আসা নবজাতকের মা গ্রেফতার

  • 11:09 am - November 22, 2020

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা দহবন গাজনার বিলে গত ১৯ নভেম্বর ধানক্ষেতে ফেলে আসা নবজাতক বিজয়ের মা কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ রবিবার দুপুরে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আবদুল আউয়াল ওই নারী কে জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে আসেন।মনুষ্য রুপি পশু নিষ্ঠুর গর্ভধারিণী নবজাতক বিজয়ের মায়ের নাম আনিকা আক্তার। তিনি মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী পদ্মার পাড়ের আনিছুল ইসলামের মেয়ে। উল্লেখ্য যে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার নবজাতকের মা আনিকা আক্তার ভূমিষ্ঠ কৃত সন্তান বিজয় কে গোপনে কোন এক অজানা সময় পার্শ্ববর্তী ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা গাজনার বিলের ধানক্ষেতে নবজাতক বিজয় কে ফেলে আসেন।

ওইদিন সকালে দক্ষিণ সিঙ্গেরগাড়ী দহবন গ্রামের অমল তার নাতনিকে নিয়ে ধানক্ষেতের জমির সীমানা দিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে তার কোলে থাকা নাতনি নবজাতককে দেখতে পায়। পরে অমল ধানক্ষেত থেকে নবজাতককে উদ্ধার করে বাড়ির নিয়ে আসেন। বাড়ীর পার্শ্ববর্তী বিষাদু চন্দ্রের স্ত্রী রাধা রানী নবজাতককে লালন পালনের দায়িত্ব নেন। এ বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে, পরে থানা পুলিশ খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এই বিজয়ের মাসে নবজাতকের নাম রাখেন বিজয়। এই নবজাতককে দত্তক নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১১জন ব্যক্তি আবেদন করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ওই নবজাতকের মাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত পরে জানা যাবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au