ঘটনা প্রবাহ

রূপগঞ্জে কন্যা শিশু জন্ম নেয়ায় হত্যা করলো পাষন্ড বাবা

  • 4:56 pm - November 21, 2020

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুত্র সন্তানের আশায় মেয়ে সন্তান হওয়ায় ক্ষোভে কোল থেকে আছড়ে ফেলে ২৬ দিনের শিশু কন্যাকে হত্যা করল ঘাতক বাবা। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিনপাড়া এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।

নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, সে দক্ষিনপাড়াগাঁও এলাকার হারুন অর-রশীদের মেয়ে। ২ বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছিল।

এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন তাদের ঔরষে ছেলে সন্তানের আশা করেন। এদিকে ২৬ দিন পূর্বে মীম নামে একটি কন্যা সন্তানের জন্ম দেয় খাদিজা আক্তার। এরপর থেকেই খাদিজার সাথে অশোভন আচরণ করতে শুরু করে কামাল। এমনকি ১০ দিন পূর্বে শিশু মীমকে মেরে ফেলার চেষ্টা করেছিল পাষন্ড বাবা।

এদিকে শনিবার ভোরে হঠাৎ শিশুকন্যা মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের ভিতর মাটিতে আছড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে শিশু মীম। শিশুটির মা খাদিজা আরো জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হােটেলে চাকুরি করে। তার ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তি টাকার বিনিময় বিক্রি করে দেয়ার কথা ছিল। তার সে স্বপ্ন পুরন না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, শিশুটির হত্যাকারী ঘাতক বাবাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। শিশু হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au