ঘটনা প্রবাহ

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে লাশ দাফনকে কেন্দ্র করে আহত ৫ গ্রেফতার ১

  • 9:37 am - November 21, 2020

লিয়াকত, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাধীন পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলুয়া বাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় প্রভাবশালীর আক্রোশ জনিত হামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ৫ জন আহত হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দেলুয়া বাড়ি গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী সামসুন নাহারের জানাজা গতকাল শুক্রবার বিকাল ৩.২০ টায় সময় পরিবারের পক্ষ থেকে সময় নির্ধারণ ও দেলুয়াবাড়ি কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় মফিজ উদ্দিনের আত্মীয়-স্বজন জানাজা স্থলে উপস্থিত হয়ে বলেন, কার হুকুমে জানাজার সময় নির্ধারণ করেছো বলে মফিজ উদ্দিনের সাথে বাকবিতণ্ডায় জড়ায় সে সময় গ্রামবাসীর পক্ষ থেকে মঈনুদ্দিন বলেন এখন দন্দ না করে মাটি হওয়ার পরে বসে আলোচনা সাপেক্ষে সমাধান করার কথা বলেন তিনি।

তখন খাইরুল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে ক্ষিপ্ত হয়ে বলে তুই বলার কে এই বলেই মার ধর শুরু করে এবং অন্যনাদের মারতে হুকুম দেন।

এ সময় মারপিটের ঘটনায় ৫ জন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন- দেলুয়াবাড়ী গ্রামের মইনুদ্দিন, সরোয়ার, নওশাদ, আলাউদ্দিন, ও কামরুল ইসলাম। এদের মধ্যে সরোয়ার, ও নওশাদ গুরুতর আহত বলে আত্মীয় ও মেডিকেল সূত্রে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানাধীন দেলুয়াবাড়ি কবরস্থানে মোঃখাইরুল ইসলাম,মোঃ মমিন, মোঃ মাইনুল, মোঃ কাজল, মোঃ ফজলু, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুর রহিম ও মোঃ হাসিব মৃতের জানাজার সময় নির্ধারণকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার যের ধরে দেশীয় অস্ত্র লোহার হাতুড়ি, বাঁশের লাঠি-সোটা রড নিয়ে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে খায়রুল ইসলামের হুকুমে প্রতিবেশী হাবিবুর রহমান, মোঃ রায়হান হাজী,র শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে কিল-ঘুষি মারতে থাকেন।

উক্ত ঘটনায় সরাদ্দী ও নইমুদ্দিনকে হত্যার উদ্দেশ্য লোহার হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। নওশাদ আলীকে বাঁশের লাঠির আঘাতে ডান হাতের কব্জি ভেঙ্গে দেয়। আলাউদ্দীনের চোখে বাঁশের লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে ও কামরুলের বাঁশ দিয়ে নাক ফাটিয়ে দেয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মাললা হয়েছে।
খাইরুল ইসলাম নামে একজন আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au