আইন আদালত

উত্তরায় ৩১টি হাতবোমাসহ দুইজন গ্রেপ্তার

  • 6:49 am - November 21, 2020
উত্তরায় ৩১টি হাতবোমাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি হাতবোমাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-মোঃ মামুন পারভেজ (৩৫) ও মোঃ সুমন শেখ (৩২)।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় ককটেল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে তুরাগ থানার খয়েরটেক এলাকা থেকে মামুন পারভেজকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঐদিন কামারপাড়া এলাকা থেকে সুমন শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে সন্ধ্যা ৬:১৫ টায় কামারপাড়া ১০নং সেক্টরের ১৩নং রোডের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ৪ তলায় অভিযান চালিয়ে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু আরো জানান, গ্রেপ্তারকৃতরা হাতবোমা তৈরি করে গত ১২ নভেম্বর ২০২০ জাতীয় সংসদ উপ নির্বাচনে ১৮নং আসনের বিভিন্ন এলাকায় কিছু হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং বাকীগুলো উক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের চতুর্থ তলায় লুকিয়ে রাখে।

এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au