খেলাধুলা

মেসির পাশে খেলার সুযোগ পেয়ে আবেগ প্রকাশ করলেন রাকিতিচ

  • 6:30 am - November 20, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা। তবে সমালোচনার ঊর্ধ্বে আর্জেন্টাইন এই সুপারস্টারও।সম্প্রতি বিভিন্ন কারণে মাঠে ও মাঠের বাইরে সমালোচিত হচ্ছেন তিনি। পারফরম্যান্সেও দেখা যাচ্ছে না ধার। কিন্তু এখনও তিনি ফুটবলে ‘একমাত্র নাম্বার ওয়ান’। এমনকি ফুটবলে এখন পর্যন্ত যত গ্রেটদের পদধূলি লেগেছে তাদের চেয়েও মেসি সেরা।

এমনই বিশ্বাস সাবেক বার্সা তারকা ইভান রাকিতিচের। মেসির পাশে থেকে তিন শতাধিক ম্যাচ খেলেছেন রাকিতিচ। ছয় বছর ন্যু ক্যাম্পে এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের উৎসবে মেতেছেন তার সঙ্গে। একজন খেলোয়াড় হিসেবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ৩২ বছর বয়সী মিডফিল্ডারের মূল্যায়ন, ‘একেবারে শতভাগ ফুটবল যাকে বলে।

আপনি কে তাতে কিছু যায় আসে না, কেবল তার খেলা দেখতে হবে এবং উপভোগ করতে হবে। সে অন্য পর্যায়ের।’ বার্সেলোনার শীর্ষ গোলদাতা মেসিকে কোন পর্যায়ে রাখছেন রাকিতিচ! গত সেপ্টেম্বরে ন্যু ক্যাম্প ছেড়ে সেভিয়ায় ফিরে যাওয়া এই মিডফিল্ডার কোনও রাখঢাক না রেখে বললেন, ‘অন্য গ্রেটদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ফুটবলে একমাত্র এক নম্বর একজনই- সে লিও।

তার সঙ্গে ৩১১ ম্যাচ খেলা, এটা ছিল স্বপ্ন।’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়ে গর্বিত রাকিতিচ, “আমি এটা উপভোগ করেছি অনেক। আমি শুধু বলতে চাই: ধন্যবাদ তোমাকে লিও, সবকিছুর জন্য। তোমার পাশে খেলা আমার কাছে যে কতটা অর্থবহ তা কোনোদিন জানবে না।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au