করোনায় আক্রান্ত তিতুমীরের ছাত্রনেতা ইমরানের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল
ঢাকা: তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরান হাসানের করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে গত ৯ মে । সেদিন থেকেই তার সার্বিক খোজ খবর নিয়ে আসছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল।
তিতুমীর কলেজ ছাত্রদল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তার চিকিৎসকদের পরামর্শ নিয়ে কাজ করছেন ইমরান হাসান। তার সকল ধরনের আর্থিক ও মানষিক সহযোগিতায় সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল ।
ছাত্রদলের একজন কর্মীর এই বিপদের মুহুর্তে যারা পাশে দাড়িয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সম্পাদক হিমেল এবং সবার কাছে হাসানের জন্য দোয়া চেয়েছেন।
নতুন সময়/টিআই