এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
সুলতান আল একরাম ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে এক শহীদ মুক্তিযোদ্ধা পিতার মুক্তিযোদ্ধা ভাতার টাকা তিন ভায়ের মধ্যে মেঝ ভাই তরুন কুমার ঘোষ (৭৩) একাই উত্তোলন করে ভোগ করার অভিযোগে তিন ভায়ের মধ্যে কলহ দেখা দিয়েছে। এঘটনায় ভাতা থেকে বঞ্চিত হয়ে অন্য দুই ভাই শ্রী অশোক কুমার ঘোষ ও শ্রী তপন কুমার ঘোষ তাদের পিতার মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জানায়।
যে কারণে অভিযুক্ত মেঝ ভাই তরুণ কুমার ঘোষ রেগে ফুঁসে গিয়ে তাদের মারধর করার চেষ্টা চালিয়ে আসছিল। এরই জের ধরে বুধবার (১৮ই নভেম্বর) দুপুরে ছোট ভাই অশোক কুমার ঘোষ (৬০) এর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
সেসময় অশোক কুমার ঘোষ ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মেঝ ভাই তরুন কুমারের কাছ থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী আহত অশোক কুমার ঘোষ এমনই ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিকদের জানান।
ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা তারাপদ ঘোষের ছেলে। ঝিনাইদহ সদর থানায় এ ব্যপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ব ভুক্ত পরিবার জানিয়েছেন।
উল্লেখ্যঃ ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীর হাতে নিহত হন শ্রী তারাপদ ঘোষ। গত এক বছর হলো তারাপদ’র স্ত্রী মারা যায়। এরপর থেকেই অভিযুক্ত তরুন কুমার ঘোষ অন্যদের বঞ্চিত করে এ ভাতা একাই উত্তোলন করে ভোগ করে আসতে থেকে। এতে অন্য ভাইদের সাথে কয়েকদফা তার ঝগড়া বিবাদের কথা সাবেক উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামের কানে আসে। সেসময় তাদের মধ্যেকার বিবাদ লাঘবের জন্য অফিসিয়াল ভাবে একটি স্ট্যাম করে দেওয়ার অনুমতি দেন শাম্মী ইসলাম।
যাহাতে ঐ ভাতার টাকা তিন ভাই সমান অংশ পাই। ভুক্ত ভোগী অন্য ভায়েরা অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার তিন ভায়ের নামে স্ট্যাম করে দেওয়ার অনুমতি দিলেও কোন এক অজ্ঞাত কারনে মেঝ ভাই তরুন কুমার ঘোষ তার একার নামেই একাউন্ট করে দেয়। যে কারনে অভিযুক্ত তরুন কুমার ঘোষ এ ভাতার টাকা সে একাই উত্তোলন করে নেই।
ভুক্ত ভোগীরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বলা সত্তেও তার একার নামে কিভাবে একাউন্ট করে টাকা উঠায়ে নেই তা খতিয়ে দেখে তাদের প্রাপ্য বুঝে পাবার জন্য আইনি সাহায্য কামনা করছি আমরা।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ৩ ছেলের মধ্যে ভাতার টাকা উত্তোলন নিয়ে মারামারির একটি অভিযোগ এসেছে বলে আমি শুনেছি। তিনি বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au