ঘটনা প্রবাহ

কালিয়ায় প্রশাসনের হেয়ালিপনায় ক্ষতি হতে পারে চাপাইল সেতুর, নিয়মের তোয়াক্কা না করে উত্তোলন করা হচ্ছে বালু

  • 11:39 am - November 18, 2020

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামে অবস্থিত সরকারের প্রায় শত কোটি টাকা ব্যায়ে মধুমুতি নদীর উপর নির্মীত চাপাইল সেতুটি প্রশাসনের নজরদরির অভাবে চরম
ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনের জন্য
প্রশাসনের হেয়ালিপনাকে দায়ি করছে স্থানিয় সচেতন মহল।

বার বার প্রশাসনকে অবগত করা হলেও কোন ভাবে ই থামছে না অবৈধ ভাবে রাতের আধারে বালু উত্তোলন। নড়াইল এবং গোপালগঞ্জের সংযোগ সেতুটি রক্ষা করতে প্রশাসনের নজরদারির দাবি
জানিয়েছেন স্থানিয় সচেতন মহল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২০১৬ সালের ৩০ এপ্রিল উদ্ভোদন করেন চাপাইল ব্রিজ নামে প্রায় শত কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সেতুটি। স্থানিয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি এর তত্বাবধানে ৫৮৮ দশমিক ৬৫ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৬ মিটার প্রস্থ এ সেতুটির আবস্থান কালিয়া উপজেলার চাপাইল এবং গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে। বালুমহাল ও মাটি ব্যাবস্থা আইন ২০১০ আনুযায়ী সেতু, কলভার্ট, সড়ক মহাসড়ক ও
গুরুত্বপূর্ন স্থাপনার পাশে ড্রেজার মেশিন বা আন্য কোন যন্ত্র দিয়ে বালু উত্তলন করা জাবে না।

অথচ কিছু আসাধু বালু ব্যাবসায়ী নিয়মের তোয়াক্কা না করে সেতুর মাত্র কয়েকশত গজ দুর থেকে ৩ থেকে ৫ টি ড্রেজার দিয়ে অবাধে উত্তোলন করছে বালু। এছাড়া বৃহৎ আকৃতির বলগেটগুলি প্রতিদিনই ব্রিজের নিচের পিলারের সাথে পার্কিং করছে। এর ফলে বলগেটের ধাক্কায় ক্ষতি হচ্ছে সেতুটির। স্থানিয়ররা জানান, এভাবে প্রতিদিন সেতুর কাছ থেকে বালু উত্তোলন করা হলে এবং সেতুর পিলারের সাথে বলগেট ও কাটিং ড্রেজার রাখলে শিগ্রই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে
সেতুটি। অতিদ্রত এর প্রতিকারের দাবি জানিয়েছেন তারা।

এব্যাপরে গোপালগঞ্জ এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী এ কে এম ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সেতুর কাছে খেকে বালু উত্তোলনের বিষয়টি আমরা আপনাদের
মাধ্যমে জানতে পেরেছি। আমরা অফিসিয়াল ভাবে জেলা প্রশসনকে অবগত করব।” কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, পূর্বে চাপাইল বালুমহালেন ইজারা থাকলেও সেতুর কারনে ঐ বালুমহালের সরকারি ইজারা বন্ধরয়েছে।

তবে চরসিংগাতি বালুমহালের ইজারা দেওয়া হয়েছে। চরসিংগাতি বালুমহালেন
ইজারাদার তার সীমানা অতিক্রম করে চাপাইল বালুমহাল থেকে বালু উত্তোলন করলে তার
বিরুদ্ধে তিনি আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান। নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, “ সেতুর কাছ থেকে বালু উত্তলন করা
হলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।”

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au