জাতীয়

ত্রাণ কার্যক্রমে অনিয়ম হলে ছাড় নয়: কাদের

  • 8:58 am - May 16, 2020
ত্রাণ কার্যক্রমে অনিয়ম হলে ছাড় নয়: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহায়তা কর্মসূচি তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমে কোনো অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা সরকারের অগ্রাধিকার, অঙ্গীকার। যেই অনিয়ম করবে দলীয় পরিচয় হলেও ছাড় দেয়া হবে না।’

শনিবার (১৬ মে) রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি উদ্যোগ অসহায় কমহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত এক কোটির বেশি পরিবার তথা পৌনে ৫ কোটি মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে গেছে।’

৬৪ জেলায় ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। ৮৫ কোটি টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে। ১৭ কোটি ৫৪ লাখ টাকার শিশু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনাসহ, ৫০ লাখ মানুষকে ঈদের আগে নগদ সহায়তা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দিতে হবে। শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে, এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পরিস্থিতি অবনতিশীল, শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভীড় তৈরি করা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা দেশের স্বাস্থ্যব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে। আমি সংস্থাটিকে জানাতে চাই, আপনারা ইউরোপ আমেরিকাসহ উন্নত দেশগুলোর দিকে তাকান। সেসব দেশেও নানান সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসা দিচ্ছে। কারোই স্বাস্থ্যব্যবস্থা খুব সবল এমন প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্ষমতা বাড়াতে চেষ্টা অব্যাহত রেখেছেন।’

তিনি বলেন, ‘এখন ৪১টি কেন্দ্রে টেস্ট করা হচ্ছে। সুরক্ষা সামগ্রী সংগ্রহ বাড়ছে দিন-দিন। নতুন করে চিকিৎসক-নার্স নিয়োগ দেয়া হয়েছে। এর বাইরে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য খাতে উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।’

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au